মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বিতর নামাজের গুরুত্ব ও ফজিলত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2022 02:05:05 am

ফাইল ছবি

◾মুফতি আবু আবদুল্লাহ আহমদ


পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ বিতর। বিতর অর্থ বিজোড়। এই নামাজ তিন রাকাতবিশিষ্ট হওয়ায় কিংবা এর মাধ্যমে রাতে আদায় করা নামাজগুলোর রাকাতসংখ্যা বিজোড় হয়ে যায় বিধায় একে বিতর বলা হয়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগপর্যন্ত বিতর নামাজ পড়ার সময়। তবে নিয়মিত শেষ রাতে ওঠার অভ্যাস আছে এমন ব্যক্তির জন্য রাতের শেষ ভাগে বিতর পড়া উত্তম। অবশ্য শেষ রাতে ওঠার অভ্যাস না থাকলে ঘুমানোর আগেই বিতর পড়ে নেওয়া উচিত। রাসুল (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি শেষ রাতে ওঠার ব্যাপারে নিশ্চিত নয়, সে যেন রাতের প্রথম ভাগে বিতর পড়ে নেয়। আর যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার ব্যাপারে আশাবাদী, সে রাতের শেষ ভাগে বিতর পড়বে। কারণ, শেষ রাতের নামাজের সময় ব্যাপকহারে ফেরেশতারা উপস্থিত থাকেন এবং এটাই উত্তম।’ (মুসলিম)


রাসুল (সাঃ) কখনো বিতর ছাড়তেন না। সাহাবিদেরও বিতর পড়ার নির্দেশ দিতেন। রাসুল (সাঃ) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলা একটি বাড়তি নামাজ দিয়ে তোমাদের সাহায্য করেছেন, যা তোমাদের জন্য লাল উটের চেয়েও উত্তম। তা হচ্ছে বিতর। আল্লাহ তাআলা এই নামাজ তোমাদের জন্য এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে পড়ার জন্য নির্ধারণ করে দিয়েছেন।’ (তিরমিজি)


আবু হুরাইরা (রাঃ) বলেন, ‘আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন, যা মৃত্যু পর্যন্ত আমি ত্যাগ করব না। তা হলো, প্রতি মাসে তিনটা রোজা রাখা, দুই রাকাত চাশতের নামাজ পড়া এবং ঘুমানোর আগে বিতর নামাজ পড়া। (বুখারি ও মুসলিম) অন্য এক হাদিসে রাসুল (সাঃ) বলেন, ‘হে কোরআনের অনুসারীরা, তোমরা বিতর পড়ো। কারণ, আল্লাহ তাআলা বিজোড় এবং বিতর নামাজ ভালোবাসেন।’ (তিরমিজি) 


লেখক: ইসলামবিষয়ক গবেষক