ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাংগায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৩০



ফরিদপুরের ভাঙ্গায় কলা গাছ কাটাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় নারী, পুরুষ সহ উভয় দলের কমপক্ষে ৩০ জন গ্রামবাসী আহত হয়েছে। বুধবার বিকেল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাদরদী গ্রামে এঘটনা ঘটে। গ্রামবাসী ২ দলে ভাগ হয়ে থেমে থেমে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলতে থাকে । সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।


এলাকা ও পুলিশ সুত্রে জানা যায়, গঙ্গাদরদী গ্রামের মতিয়ার রহমান ও টোকন শেখ এর সাথে পুর্ব থেকে শক্রতা চলে আসছিল। আজ বুধবার সকালে মতিয়ার দলের সিরাজুল ও টোকন শেখের দলের রেজাউলের সাথে কলাগাছ কাটা নিয়ে ঝগড়া হয়। এঘটনায় সুত্র ধরে  বিকেল ৩টার দিকে মতিয়ার বাড়ি থেকে বাবনাতলা হাটে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টোকনের লোকজন মতিয়ারকে পথে একা পেয়ে মারধর ও  মোবাইল কেড়ে নেয়। এখবর ছড়িয়ে পড়লে মতিয়ার দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টোকনের লোকজনের উপর প্রথমে হামলা করে এবং টোকনের লোকজন ও পাল্টা হামলা করে। উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র,  ইট ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর ও লুঠপাট করে। হামলার ঘটনায় ৩০ জন লোক আহত হয়। আহতরা হল, মতিয়ার রহমান (৬০), শাহআলম (৩৩), রাশেল শেখ(২১), শেখ কোটন(৬০), মান্নান মোল্লা(৪৭), সরোয়ার (৩৮), লুৎফর রহমান (৪৫), শান্ত শেখ (২০) কালু(৪০), মুরাদ(৫০), টোকন মিয়া(৩৫), মিঠুন মুন্সি (৩৪), সোহেল শেখ (৩৫) অহিদুল ইসলাম (৩৫) বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। 


এব্যাপারে ভাঙ্গা থানা ওসি তদন্ত মোঃ জুয়েল জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশকিছু লোক আহত ও বাড়ি ঘর ভাংচুর করেছে। এঘটনায় কোন পক্ষে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

আরও খবর