ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আরা বাংলাদেশত আর থাকিতো নচাই, ঘরত যাইয়ুম গই


দীর্ঘ ৬ বছর ধরে বাংলাদেশে আছে রোহিঙ্গা শিশুরা, দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে তারাও মিনতি জানালো বড়জনদের সাথে।তাদের এই মিনতি মাতৃভূমিতে ফেরার। বৃহস্পতিবার নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন করার দাবী নিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে এক কর্মসূচি পালন করেছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। যার অংশ হিসেবে প্রায় দশ হাজার রোহিঙ্গা উখিয়ার লম্বাশিয়া ১ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত সমাবেশে অংশ নেয়।



সমাবেশের বক্তারা বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ নিজ গ্রামে পুনর্বাসন শুরু করা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যাবাসন প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা, রাখাইন রাজ্যে আইডিপি ক্যাম্প বন্ধ করে রোহিঙ্গাদের পুনর্বাসন করা, মায়ানমারে নিরপরাধ মানুষের উপর নির্যাতন বন্ধ করা সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। সমাবেশে আত্নপ্রকাশ করা এফডিএমএন রিপ্রেজেনটেটিভ কমিটির মুখপাত্র রোহিঙ্গা অধিকারকর্মী কামাল বলেন, ” আমরা গৃহহীন থাকব? আমরা আর গৃহহীন থাকতে চাই না। আমরা আমাদের এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মিয়ানমারে আমাদের মাতৃভূমি আরাকানে ফিরে যেতে চাই এবং সেখানে যথাযথ অধিকার নিয়ে নাগরিক হিসেবে বসবাস করতে চাই।”



শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান “প্রত্যাবাসন সম্পর্কে সাধারণ রোহিঙ্গাদের বোঝাতে আশ্রয়শিবিরগুলোতে সমাবেশ করার অনুমতি চেয়েছেন রোহিঙ্গা নেতারা। আজ এক দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। উখিয়া ও টেকনাফের সব কটি আশ্রয়শিবিরে গো হোম ক্যাম্পেইন চলেছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।” বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। কিন্তু এ পর্যন্ত গত ছয় বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। তবে প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান আলোচনার মধ্যে এই সমাবেশ করল রোহিঙ্গারা।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে