নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ঢাকা চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-06-2023 02:19:44 pm

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে প্রায় দুই বছরের একটি শিশুর এক হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। শিশুটিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত বলে হাসপাতালের চিকিৎসক মানস দাস জানিয়েছেন। তিনি সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কনুই থেকে হাত ছিঁড়ে যাওয়ায় শিশুটির রক্তপাত হয়েছে। প্রাথমিকভাবে অস্ত্রোপচার করে ছিঁড়ে যাওয়া জায়গাটি যতটুকু পারা যায় ঠিক করার চেষ্টা করা হয়েছে।



শিশুটিকে নিয়ে তার মা–বাবা চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেছেন, শিশুটির বাবা গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রী–মেয়েকে নিয়ে তিনি জয়দেবপুরে থাকেন। সকালে স্ত্রী ও মেয়ে ছাড়াও অন্য আত্মীয়স্বজন নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন।


ঘটনার বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, চিড়িয়াখানায় প্রাণীরা যেখানে থাকে, সেখানে একটি; এরপর আরেকটিসহ দুটি নিরাপত্তাবেষ্টনী দেওয়া থাকে। দর্শনার্থীরা দ্বিতীয় বেষ্টনীর বাইরে থেকে প্রাণী দেখেন। এ ঘটনায় শিশুটির সঙ্গে তার মা–বাবা ছিলেন। শিশুটি একপর্যায়ে প্রথম নিরাপত্তাবেষ্টনীর কাছে চলে যায় এবং বাইরে থেকে ডান হাত এগিয়ে দেয়। তার হাতের আঙুল হায়েনার খাঁচার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। তখনই ঘটনাটি ঘটে। রফিকুল ইসলাম বলেন, প্রাণীকে ঘিরে রাখা এ নিরাপত্তাবেষ্টনীর চারপাশে নেট দেওয়া রয়েছে। সোয়া এক ইঞ্চির নেটের ছিদ্র দিয়ে প্রায় দুই বছর বয়সী শিশুটির আঙুল ঢুকে গিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে হায়েনা তার আঙুল টেনে ধরে। এতে শিশুটির কবজি পর্যন্ত হায়েনার মুখে ঢুকে যায়। তখন চিড়িয়াখানার নিরাপত্তাকর্মী বাইরে থেকে তার হাত ধরে টান দেন। এতে শিশুটির কনুই থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এখন তার ওই হাতের কনুই থেকে নেই।


জাতীয় চিড়িয়াখানার এই পরিচালক বলেন, ‘চোখের পলকে ঘটনাটি ঘটেছে। আমাদের অবহেলা ছিল বলতে পারছি না। তবে নিরাপত্তাবেষ্টনী আরও উঁচু করা প্রয়োজন, যাতে কেউ তা ডিঙিয়ে ভেতরে ঢুকতে না পারেন।’ এ ঘটনা খতিয়ে দেখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকেও আলাদা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব (প্রাণিসম্পদ–১) শাহীনা ফেরদৌসী প্রথম আলোকে বলেন, তিনি চিড়িয়াখানা এবং হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়েছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাথমিকভাবে যতটুকু চিকিৎসা দরকার তা করা হয়েছে। এ ঘটনায় অভিভাবক না চিড়িয়াখানা কর্তৃপক্ষ, কার দোষ বা অবহেলা ছিল, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে