সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে একই শাড়িতে স্বামী-স্ত্রী দু'জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে নিজ বাড়িতে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন আলাদীপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সোহেল রানা ও তার স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মন্ডলের মেয়ে পারুল বিবি। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার  সাড়ে ১১ টার দিকে এক প্রতিবেশী নিহতদের বাড়িতে এসে ডাকাডাকি করে  কোন সাড়া না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে থানায়  খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

প্রতিবেশী আয়েশা সিদ্দিকা জানান, প্রতিদিনের মতো গাভীর দুধ পৌঁছে দিতে তাদের বাড়ি গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।

আরও কয়েকজন প্রতিবেশী জানান গত ৬ মাস পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিবাহ হয় এবং তাদের  দুজনেরই আগের পক্ষের স্ত্রী ও স্বামী রয়েছে। তাদের মধ্যে কোন ঝগড়া বা বিবাদ আমাদের নজরে পরেনি।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, পারিবারিক কলহের জেরপ হয়তোবা তারা একই শাড়িতে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর