ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উত্তাল সমুদ্রে পর্যটকের ঢল

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। কিন্তু তাতেও বসে নেই ভ্রমণে আসা পর্যটকরা। তারা পানিতে নেমে গোসল করছেন।


শুক্রবার (৯জুন) সকাল থেকে কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


শনিবার (১০জুন) বিকেলের দিকে সৈকতের লাবনি পয়েন্টে গিয়ে দেখা গেছে, অসংখ্য পর্যটক সমুদ্রে দৌড়ঝাঁপ দিচ্ছেন। কেউ কেউ টিউবে গা ভাসিয়ে চলে যাচ্ছেন গভীর সাগরের দিকে। সৈকতের সি-গাল, সুগন্ধা, কলাতলী পয়েন্টেও একই দৃশ্য। লাইফ গার্ডের সদস্যরা নানা চেষ্টা করেও তাদের থামাতে পারছে না। তবে তারা বলছেন টুরিস্ট পুলিশের তৎপরতা না থাকার কারণে এসব পর্যটক উত্তাল সমুদ্রে গোসল করছেন।


সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি লাইফ গার্ডের সদস্যরা বলেন, পর্যটকদের সামলানো কঠিন। কেউ কারও কথা শুনছেন না। সাগর যে উত্তাল সেটা কারো কানে যায় না। তবুও আমরা সতর্ক।


নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে গোসলে নামা প্রসঙ্গে ঢাকা মিরপুর থেকে আসা ইয়াকুব নামক এক পর্যটক বলেন, বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে আসছি। রাতে চলে যাবো। চলে যাওয়ার আগে একটু গোসল করে নিলাম। তবে সাগরের ঢেউ যে এত উত্তাল হবে সেটা জানা ছিল না। আমাদের হলুদ টি শার্ট পরা কয়েকজন লোক নিষেধ করেছিল।


শারমিন নামক আরেক পর্যটক বলেন, এত বড় ঢেউ আগে দেখেনি জীবনেও। এটা প্রথমবার। স্বামীর সাথে আসছিলাম গোসল করতে কিন্তু সাগরের পরিস্থিতি খারাপ দেখে সৈকতে নামতে আর ইচ্ছে করছে না।


কক্সবাজার নাগরিক কমিটির সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, এই মূহুর্তে সাগর খুবিই উত্তাল। সাগরে গোসল করতে নামা মানে মৃত্যু ডেকে আনা।পর্যটকদের সতর্ক করতে টুরিস্ট পুলিশের তৎপরতা দরকার। কিন্তু বাস্তবে তা আমরা দেখতে পাচ্ছি না।


কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, সাগর উত্তাল থাকায় লাল পতাকা দিয়ে সাগর উত্তাল যে সেটা বুঝানো হয়েছে। আমাদের বীচ কর্মীরা মাইকিং করে সমুদ্র থেকে তুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় আমরা সবসময় প্রস্তুত।

Tag
আরও খবর