অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

শ্রীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির প্রাতিষ্ঠানিক গণশুনানি




গাজীপুরের শ্রীপুরে  দরিদ্র জনগোষ্ঠী সরকারি খরচে আইনগত সহায়তায় গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়।


বুধবার (৭ই সেপ্টেম্বর )বেলা সাড়ে ১২ টায় উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি এবং গাজীপুর ও বাঁচতে শেখার যৌথ আয়োজনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নের  ইউএসএআইডি'র প্রমোটিং পিস এন্ড জাস্টিস(পিপিজে)এ্যাকটিভিটির অর্থায়নে তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো.বাতেন সরকারের সভাপতিত্বে এই গণশুনানি প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা জজকোর্টের জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ

সুমাইয়া রহমান।



এ সময় সভায় উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান,জেলা লিগ্যাল এইড প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম,ইউএসএআইডি প্রতিনিধি করুণা কিশোর চক্রবর্তী,লিগ্যাল এইডের শ্রীপুর উপজেলার ফিল্ড অফিসার রুমা,কালিয়াকৈরের ফিল্ড অফিসার শহিদুল ইসলাম,কাপাসিয়ার ফিল্ড অফিসার মাজেফা ইয়াসমিনসহ তেলিহাটির ইউপি সদস্যগণ।


এই গণশুনানিতে উপস্থিতদের নানা প্রশ্নের উত্তর দেন জেলা জজকোর্টের জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সুমাইয়া রহমান। এ সময় উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণ লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন করেন।



উপজেলার পৌর এলাকার চালা গ্রামের সাবিনা ইয়াসমিন বলেন, জমির কাগজ সঠিক থাকার পরও আমাকে জমি কম নিতে বলছেন স্থানীয় মাতব্বররা।তাঁর প্রশ্নের জবাবে লিগেল এইড কর্মকর্তা জানান উভয় পক্ষের লোকজন একই এলাকায় হওয়ায় চেয়ারম্যান মেম্বার উভয় পক্ষকে একটু ছাড় দিতে বলে এটা আপনাদের মানা উচিত।


উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার শিরিনা খাতুন বলেন, ধীরে ধীরে আমার সকল জমির জোর করে নিতে নিতে এখন আমার বসতবাড়ি নিতেও উপক্রম হয়ে পড়েছে।তার প্রশ্নের জবাবে লিগ্যাল এইড কর্মকর্তা বলেন, 

চেয়ারম্যান মেম্বারদের কাছে বিষয়টি জানান তারপরও যদি কোন কিছু না হয় বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখব।



এই গণশুনানি লিগ্যাল এইড কমিটির  কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণের ধারণাকে উন্নতি করণেও ভূমিকা রাখবে বলে মনে করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।


Tag
আরও খবর