গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

ভাঙ্গা থেকে বেনাপোল রেলপথ চালু হবে ২০২৪ সালের জুনে - রেলমন্ত্রী




রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৪ সালের জুনে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রেলপথ চালু হবে । ফলে এই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে শেষ হবে । এতে দক্ষিণ — পশ্চিমাঞ্চলের মানুষ সরাসরি রেলপথের সুফল পাবেন । ইতোমধ্যে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রেলপথের ৭৩ ভাগ কাজ শেষ হয়েছে । কোনো প্রকার ক্রসিং ছাড়াই ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত রেল চলাচল করবে ।”
শনিবার( ১০ জুন) দুপুরে নড়াইলের লোহাগড়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মধুমতি আর্মি ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

এছাড়া আগামি সেপ্টেম্বরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সরাসরি রেল চলাচল শুরু হবে । মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন । মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার যে ১০টি উন্নয়ন প্রকল্প আছে, তার মধ্যে এই রেলপথ অন্যতম ।
এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নড়াইলের লোহাগড়ায় নির্মাণাধীন রেললাইন পরিদর্শন করেন । এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী ।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

Tag
আরও খবর





6afc7ca412c43-171126101116.webp
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

১ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে