ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে সন্ত্রাসীর ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের!

 টেকনাফে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিউল হাসান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।


১০ জুন (শনিবার) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া এলাকায় উক্ত ঘটনাটি সংঘটিত হয়।


তথ্য নিয়ে জানাযায় একই এলাকার মো.সাইফুল (২২) নামে এক যুবক টাকা লেনাদেনা নিয়ে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। উক্ত ঘটনার জের রবিউলকে ছুরিকাঘাত করে সাইফুল।


এদিকে রবিউলের অবস্থা অবনতি দেখে ১১ জুন (রোববার) সকাল ৬টার দিকে থেকে রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত ডাক্তার। অবশেষে চট্রগ্রামে নেওয়ার পথে রবিউল মৃত্যুর কোলে ঢলে পড়ে।


নিহত যুবক হচ্ছে- টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়া করিম’র পুত্র। আর হত্যাকারী সাইফুল হচ্ছে- একই এলাকার নুরুল হক’র পুত্র।


এবিষয়ে নিহতের ভাই আবদুল্লাহ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন,

প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মৌলভী পাড়া একরাম মার্কেটের সামনে রবিউলকে ছুরিকাঘাত করে সাইফুল পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এরপর চট্টগ্রামে নেয়ার পথে আমার ভাই রবিউল মৃত্যুর কোলে ঢলে পড়ে।

উক্ত ঘটনায় জড়িত সাইফুলসহ ৫ ব্যাক্তির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের সদস্যদের অভিযানিক কার্যক্রম অব্যাহত আছে।

Tag
আরও খবর