ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ফিরে দেখা সর্বশেষ কক্সবাজার পৌর নির্বাচন – সেবার ৩ কেন্দ্রে হলেও এবার সব কেন্দ্রে ইভিএম

রাত পোহালেই আগামীকাল ১২ জুন (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচন।


২০১৮ এর নির্বাচনে তিনটি কেন্দ্রে পরীক্ষামূলক ভোটগ্রহণ হলেও এবার সব কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট দিবেন সমুদ্র শহরের ভোটাররা।



১২ টি ওয়ার্ডে ৪৩ টি কেন্দ্রের ২৪৫ বুথে ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার ইভিএমে মতামত জানিয়ে নির্বাচিত করবেন ৫ মেয়র প্রার্থীর ১ জন কে, এছাড়াও ৭৪ জন প্রার্থীর মধ্যে কাউন্সিলর পদে ১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত হবেন ৪ জন।


সর্বশেষ নৌকা প্রতীকে ৪১ হাজার ২৭২ ভোট পেয়ে কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।



সেবার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রফিকুল ইসলাম ৯ হাজার ৯৮০ ও নাগরিক কমিটির ব্যানারে জামায়াতের প্রার্থী সরওয়ার কামাল পেয়েছিলেন ৩ হাজার ৪৬৪ ভোট।


৩৯ কেন্দ্রে প্রায় ৮৪ হাজার ভোট এর মধ্যে ৬৫ শতাংশ পৌরবাসী ভোট দিয়ে ৫ প্রার্থীর মধ্যে একজন মেয়র ও ৬৪ প্রার্থীর মধ্যে ১৫ জন কাউন্সিলর নির্বাচিত করেন অই নির্বাচনে।


যেখানে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে শাহেনা আকতার পাখী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ইয়াসমিন আকতার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে জাহেদা আকতার ও ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে নাসিমা আকতার বকুল এবং কাউন্সিলর পদে ১ নং এ আকতার কামাল, ২ নং এ মিজানুর রহমান, ৩ নং এ মাহবুবুর রহমান চৌধুরী, ৪ নং এ দিদারুল ইসলাম রুবেল, ৫ নং এ শাহাবুদ্দিন সিকদার, ৬ নং এ ওমর সিদ্দিক লালু ৭ নং এ আশরাফুল হুদি সিদ্দীকি জামশেদ, ৮ নং এ রাজ বিহারী দাশ, ৯ নং এ হেলাল উদ্দিন কবির , ১০ নং এ সালাউদ্দিন সেতু, ১১ নং এ নুরুল হক ও ১২ নং এ কাজী মোরশেদ আহমদ বাবু নির্বাচিত হয়েছিলেন।


২০২১ সালে ১২ ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু মারা গেলে উপ নির্বাচনে জয়ী হন এম এ মনজুর।


বর্তমান কাউন্সিলররা এবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন, গতবার ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে নির্বাচন করা জাহেদুর রহমান এবারো মেয়র প্রার্থী।


এছাড়াও মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রাশেদের স্ত্রী জোসনা হক ও হেলমেট প্রতীক নিয়ে অনিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মঙ্গল পার্টির জগদীশ বড়ুয়া পার্থ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

Tag
আরও খবর