সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার পৌরসভার নতুন মেয়র মাহবুবুর রহমান

 কক্সবাজার পৌরসভা নির্বাচনে ২৮ হাজার ৪১৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩ হাজার ৮৪৪।

১২টি ওয়ার্ডের ৪৩টি কেন্দ্রের সবগুলোতে ভোট গণনা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলের নির্বাচন সমন্বয় কেন্দ্রে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন।



মাহাবুবুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, সাধারণ ভোটাররা আন্তরিকভাবে নৌকা প্রতীক ও আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। 


নির্বাচনে পৌর মেয়রসহ ১৪ জন বর্তমান পরিষদের প্রার্থীরাই পুনরায় নির্বাচিত হয়েছেন।



কাউন্সিলর নির্বাচিত হলেন যারা-


সংরক্ষিত ৪টি নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- ১,২, ৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আকতার, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার এবং ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে নাছিমা আকতার বকুল।



১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে এহসান হক, ৫ নম্বর ওয়ার্ডে শাহাব উদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে রাজবিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু ও ১২ নম্বর ওয়ার্ডে এমএ মঞ্জুর।

Tag
আরও খবর




6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

১ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে