ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঈদগাঁও উপজেলায় প্রথম বরাদ্দ ১৬ কোটি টাকা

কক্সবাজার জেলার নবযাত্রা করা ঈদগাঁও উপজেলা প্রথম বরাদ্দে ১৬ কোটি টাকার প্রকল্প পেয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে জারিকৃত গেজেটে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।


উপজেলা অনুমোদনের পর দেরিতে হলেও প্রথম এই বরাদ্দ পাওয়ার সংবাদে লাখো জনগণের মাঝে খুশির আমেজ পরিলক্ষিত হচ্ছে।


প্রাপ্ত তথ্য মতে, গত ১৩ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা ৩ শাখার উপসচিব ডা.বেলাল হোসেন স্বাক্ষরিত পত্রে কক্সবাজার জেলায় নবগঠিত ঈদগাঁও উপজেলায় ‘নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫.৯৫৩০ কোটি (পনের কোটি পঁচানব্বই লাখ ত্রিশ হাজার) টাকার একটি প্রকল্প গত ২৬ মে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর হাতে অনুমোদিত হয়। প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ হয় চলতি বছরের এপ্রিল হতে ২০২৫ সালের জুন পর্যন্ত।


এদিকে দেরিতে হলেও কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক করে পাঁচ ইউনিয়ন নিয়ে ঈদগাঁও উপজেলা অনুমোদনের বছরাধিককাল অতিবাহিত হলেও উপজেলা কমপ্লেক্স স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে একটি পক্ষ সরকার নির্ধারিত স্থানের বিরুদ্ধে মামলা দেয়। মামলা সংক্রান্ত জটিলতায় থমকে যায় স্বপ্নের উপজেলা বাস্তবায়ন কার্যক্রম। উপজেলাবাসীর উপজেলার সুফল স্বপ্নই রয়ে যায়। এতে দিন দিন জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হতে থাকে। অবশেষে গত ১ জুন হাইকোর্ট মামলাটি খারিজ করে দিয়ে যথাস্থানেই উপজেলা কমপ্লেক্স স্থাপনের সরকারি সিদ্ধান্ত বহাল রেখে রায় দেন।


এর পরপরই বিগত ৪ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন কক্সবাজার সদর উপজেলার বর্তমান কর্মকর্তাদের।


এছাড়াও নবসৃষ্ট উপজেলা হিসেবে উপজেলা পরিষদ গঠন না হওয়ায় উপজেলার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে উপজেলা পরিষদ গঠন ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে গত ১১ জুন সংশ্লিষ্ট কতৃপক্ষ পরিপত্র জারি করে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে