সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত একাধিক


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা এলাকায় গরুতে জমির পাট খাওয়া নিয়ে সরদার গ্রুপ ও মালিথা  গ্রুপের সংঘর্ষে মালিথা গ্রুপপের ২জন নিহত এবং উভয় পক্ষের অন্তত ২২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২)।  

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার সময় সংঘর্ষে নিহত বজলু মালিথার জমিতে সরদার  গ্রুপের ফরিদ খাসারু এর গরু পাট খেয়ে ফেলে। গরুতে পাট খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে লোকজনের কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২) নিহত হয়। সেসময় (১) আছাদ সরদার, (২) সাহাজুদ্দিন সরদার, (৩) ওয়ারিশ সরদার, (৪) ফরিদ খাসারু, (৫) সাগর সরদার, (৬) মুজা সরদার সহ অন্তত ২২জন আহত হয়েছে। আহতরা দৌলতপুর হাসপাতালে ভর্তি রয়েছে এবং আশক্ষাজনক অবস্থায় ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।  

Tag
আরও খবর