কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

জামিনে আসা হত্যা মামলার আসামীকে কুপিয়ে জখম, আটক ৩

হাটহাজারীর উপজেলার ৩নং মির্জাপুর ইউপির ৫ নং ওয়ার্ড কালা বাদশা পাড়ার শফিউল আলম মাস্টারের ছেলে এনায়েতুল গনি সুমন (৩৬) কে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজনের হাতে গুরুতর রক্তাক্ত জখমের ঘটনায় জড়িত তিন আসামীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১২ জুন) রাতে হাটহাজারী মডেল থানা পুলিশ ওই তিন আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে সোমবার সন্ধ্যার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে  তাদের আটক করে মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, একই এলাকার মৃত ডাঃ সামশুল আলমের পুত্র আব্দুল সালাম মাষ্টার (৪৫) ও মৃত লতু মিস্ত্রীর পুত্র মোঃ ইকবাল (৩৪) এবং মৃত লতু মিস্ত্রীর পুত্র মোমেন এলাহী প্রকাশ কালুর স্ত্রী শিবলী আকতার (৩২)।

জানা যায়, গত রবিবার (১১ জুন) রাত পৌনে ৮ টার দিকে সুমন সংসারের বাজার করে নিজ বাড়িতে ফেরার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর অর্তকিত হামলা চালায়। হামলায় তার দুই হাত ও মাথার বাম পাশে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। আহত সুমন বর্তমানে আশংকা জনক অবস্থায় চমেক হাসপাতালের চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় সোমবার ভিকটিমের বড় ভাই আতাউল গনি রিটন বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন সবুজের নির্দেশে তদন্ত কর্মকর্তা সংগীয় ফোর্স নিয়ে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমীন সবুজ হামলার ঘটনায় জড়ির তিন জনকে আটকের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

জানা যায় ইতিপূর্ব থেকে আহত সুমনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার শেখ আহম্মদ ডাক্তারের বাড়ির মৃত লতু মিস্ত্রির ছেলেদের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের সূত্র ধরে ২০২১ সালের ১৭ ডিসেম্বর সুমন দলবল নিয়ে মৃত লতু মিস্ত্রির ছেলে হোসেন এলাহী প্রকাশ বাচাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এছাড়া মোমেন এলাহী প্রকাশ কালু নামে আরেকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় র‍্যাবের হাতে আটক হয়ে এক বছর জেল খেটে জামিনে বের হয়ে আসে সুমন। 

এর আগে গত ২০২১ সালের বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী জেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে র‍্যাব ৭। তখন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার হোসেন এলাহী হত্যা মামলার আসামি সুমনকে আটক করার কথা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছিলেন, “আটক সুমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে বিভিন্ন অপরাধের সাথেও জড়িত।”

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ২৮ মিনিট আগে