আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

ক্ষমতায় এলে বাইডেন পরিবারের দুর্নীতি খুঁজে বের করব: ট্রাম্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:19:19 am

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতায় গেলে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের দুর্নীতি নিয়ে অনুসন্ধান চালাবেন। তিনি একজন স্পেশাল কাউন্সেলও নিয়োগ করবেন বলে জানিয়েছেন। 


মঙ্গলবার একটি ফৌজদারি মামলায় ফ্লোরিডার মিয়ামির আদালতে হাজির হওয়ার পর নিউ জার্সিতে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে এক বক্তৃতায় ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন ট্রাম্প।


সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেন পরিবারকে দুর্নীতিপরায়ণ উল্লেখ করে বলেন, ‘আমি ক্ষমতায় আসলে দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বাইডেন এবং তার পরিবারের দুর্নীতি নিয়ে তদন্ত করব। একজন স্পেশাল কাউন্সেল নিয়োগ করা হবে। আপনারা একজনের নাম বলুন।’


 তার এই বক্তব্যের পর ‘বাইডেনকে জেলবন্দি করো’ শীর্ষক স্লোগান দেন আগতরা। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন কেবল দুর্নীতির জন্যই বিখ্যাত হয়ে থাকবেন না, তিনি মার্কসবাদীদের নিয়ে আমেরিকার গণতন্ত্র ধ্বংসের জন্যও পরিচিত হয়ে থাকবেন। ট্রাম্প দাবি করেন, যারা আমার স্বাধীনতাকে কেড়ে নিতে চায় তাদের স্বাধীনতাও কেড়ে নেওয়া হবে। 


ট্রাম্প দাবি করেন, হিলারি ক্লিনটন এবং জো বাইডেন আইন ভাঙলেও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। তিনি অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশ পরমাণু অস্ত্রের কোড এবং ২২ মিলিয়ন ইমেইল হারিয়েছিলেন।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৭ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে