রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সাংসারিক সম্পর্কের টানা পড়েন।

স্বামী-স্ত্রী সম্পর্ক ঠিক তখনই পরিপূর্ণ হয়,যখন একজন আরেকজনের খারাপ সময়ে কিংবা হতাশায় ছায়ার মতো লেগে থাকে,সঙ্গীকে মানসিক সাপোর্ট দেয়,সঙ্গীর প্রতি নমনীয় থাকে।

একটাবার ভেবে দেখুন তো;

সঙ্গী যদি খারাপ সময়ে পাশে থাকে,সবসময় সঙ্গীর কেয়ার করে,সঙ্গীকে সে যেকোনো ভাবেই হোক-কষ্ট ভুলিয়ে রাখে,তবে কি কেউ সহজে হতাশাগ্রস্ত হয়?নিশ্চয়ই না।

মানুষের সবচেয়ে কাছের বন্ধুটি হচ্ছে,তার জীবন সঙ্গী।

আর সেই কাছের মানুষটাই যদি কষ্ট বুঝতে না পারে,তবে আর আশা রাখার জায়গা কই?

আমার কাছে বৈবাহিক সম্পর্ক মানেই কেবল সমাজ,ধর্ম কিংবা লোকদেখানো বৈধ সম্পর্ক নয়।আমার কাছে বৈবাহিক সম্পর্ক মানেই পরস্পরের মিল বন্ধন।যে সম্পর্কে বৈধ ভাবে মানসিক শান্তি পাওয়া যায়।আর সেই বৈধ সম্পর্কই যদি মানুষের মানসিক অশান্তির কারণ হয়,তবে সে ক্ষেত্রে ব্যপারটা অত্যন্ত হৃদয়বিদারক,সেই সাথে দুঃখজনকও বটে!

সঙ্গীর খারাপ সময়ে যারা সঙ্গীর সাথে দুর্ব্যবহার করে,সঙ্গীকে আরো দ্বিগুণ মানসিক যন্ত্রণা দেয়,তারা মূলত অবিকল মানুষের মতো দেখতে অমানুষ!আর এই অমানুষগুলোই স্বার্থপরের মতো শুধু নিজের ভালো দেখে।

শত অভাব-অনটনের মধ্যেও সংসার করা যায়,যদি সেখানে শান্তি থাকে।তবে মানসিক অশান্তি নিয়ে একটা দিন পার করা যায় না সংসারে!আর এই বোধ শক্তি পৃথিবীর সব মানুষেরই থাকে না।এমন মানুষ রূপি কিছু অমানুষের কাছে সংসার মানেই কেবল,নিজে ভালো থাকা।সঙ্গী যত অশান্তিতেই থাকুক,তাকে ভালো রাখলে আর কিচ্ছু দরকার নেই।

অথচ সংসার কিন্তু স্বামী-স্ত্রী পরস্পরের দু'জনের।সেখানে শুধুমাত্র নিজের ভালোর কথা চিন্তা করাটা একপ্রকার স্বার্থপরতা!

লেখক: প্রণব মন্ডল, শিক্ষার্থী & কবি; খুলনা ইউনিভার্সিটি।

Tag
আরও খবর