রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩


বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়ার মহাসড়কের ট্রাকচাপায় মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে হাজিপুর মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) ও মহিলার নাম জানা যায়নি। আহতরা হলেন, তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) , সিএনজি ড্রাইভার রুবেল (৩০)।


স্থানীয়রা জানান , শেরপুর বাসট্যান্ড হতে সিএনজি যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় হাজীপুর মডেল মডেল মসজিদের সামনে পৌছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিকে চাপাদেয়। এতে ঘটনাস্থলেন শিশুসহ একমহিলা মারা যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে গিয়ে আহত ৫জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামের আরেকজন মারা যায়।


এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান বলেন, নিহতদের হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।



আরও খবর