সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র "ঝিকুটপত্র" এর ওয়েবসাইট উদ্বোধন


মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঝিকুটপত্র সম্পাদনা পরিষদের আয়োজনে ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র "ঝিকুটপত্র" এর ওয়েবসাইট উদ্বোধন হতে যাচ্ছে  । এ উপলক্ষে আগামি ১৭ জুন শনিবার  বিকেল ৩.৩০ ঘটিকায় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে । সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুটপত্রের উপদেষ্টা সম্পাদক কেএন ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম ।

সিরাজদিখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সহ সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের পরিচালনায় ঝিকুটপত্রের ওয়েবসাইট উদ্বোধন করবেন নটরডেম বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুটপত্রের উপদেষ্টা সম্পাদক  ড. মুহাম্মদ জমির হোসেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা এএনএম হুমায়ুন কবির সাগর, চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদের সাহিত্য সম্পাদক এমদাদুল হক পলাশ, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ১৯৭১ সালের সংসদ সদস্যদের সন্তান পরিষদ এর সাধারণ সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আজমা চৌধুরী, লতব্দী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, ফ্রেন্ড এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেল প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশন, কেন্দ্রীয় পরিষদ ও সিরাজদিখান পররিষদের সহযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিডি ক্লিন মুন্সিগঞ্জ জেলার সমন্বয়ক এডভোকেট মাহমুদ হাসান, আলোর পথে মানবকল্যাণের সভাপতি মোহাম্মদ আলী হৃদয়, বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি সয়ন শেখ, নিরাপদ চিকিৎসা চাই সিরাজদিখান শাখার সভাপতি কেএম সবুজ আহমদ, সিরাজদিখান যুব সংঘের সভাপতি ইয়ামিন আয়মান, বক্তাবলি পরগনা রক্তদান সংস্থার সভাপতি মো. মহিউদ্দিন, মহৎ কাজে আমরা সবাই এর আসলাম শেখ ও হাফেজ মহসিন প্রমুখ ।

আরও খবর