ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় জমি দখল নিতে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

উখিয়ায় জমি জবরদখল করতে নিরহ এক ব্যক্তির বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।


অভিযোগে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালিয়ারকুল এলাকার মৃত ছৈয়দ আহমেদ'র পুত্র বদিউল আলমের জায়গায় তার ছোট ভাই শাহ জাহান ভুট্টু ঘর নির্মাণ করে বসবাস করে আসছে।


সম্প্রতি ঐ জমির উপর কু-নজর পড়ে একই এলাকার একটি জবর দখলকারি গংয়ের।


অভিযোগ সুত্রে জানা যায়,দুর্বৃত্তরা নিজেদের জায়গা দাবি করে ইতিপুর্বে ভাড়াতে সন্ত্রাসী দিয়ে বদিউল আলমদের নামে খতিয়ান ভুক্ত ঐ জমি দখল নিতে কয়েক বার চেষ্টা চালালে পরবর্তী উভয় পক্ষ আদালতের শরণাপন্ন হলে বিচারক বদিউল আলমের পক্ষে রায় দেন আদালত।


এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় অাগুন দিয়ে বসতবাড়িটি জ্বালিয়ে দেয়।এসময় ছনের ছাউনী বাঁশের বেড়াযুক্ত বসতবাড়ি খানা সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায় এবং ঘরে রক্ষিত যাবতীয় মালামাল,আসবাব পত্র ও স্মার্ট মোবাইল ফোন পুড়ে ছাই হয়ে যায়।


ভুক্তভোগী বদিউল আলম বলেন,আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে উক্ত বসতভিটা জোরপুর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছে হাজির পাড়া এলাকার মৃত আব্দুল মাজের ছেলে শাহ জাহান ও মালিয়ারকুল এলাকার মৃত কামালের স্ত্রী সাজেদা ও তার পুত্র আব্দুল্লাহ আল মামুন। 


তিনি আরও বলেন, তারা ইতিপুর্বে ভাড়া সন্ত্রাসী দিয়ে জবরদখলে ব্যর্থ হয়ে স-পরিবারে পুড়িয়ে মারার কু-মানসে বসত ঘরটি রাতের আধাঁরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ব্যাপারে দুর্বৃত্তদের বিরুদ্বে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। এদিকে রাতের আধাঁরে বসত ঘরে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার অপচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিলম্বে বসতবাড়ি পুড়ানোর মূল্য হোতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন বদিউল আলমের পরিবার।

Tag
আরও খবর