ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পাত্রী দেখতে গিয়ে ৩ বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে তিনবন্ধু হত্যা মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৬ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম।


বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ইসমাইল (৪১) টেকনাফের হাবিরছড়া এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে।


এ ঘটনায় ১০ মে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়। মামলায় ইসমাইলকে প্রধান আসামি করা হয়।



আব্দুল হালিম বলেন, এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় টেকনাফ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এর মধ্যে টেকনাফ থানা পুলিশ ভিকটিম রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনসহ দুইজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ব্যবস্থা করে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে দমদমিয়া গহীন পাহাড় থেকে ভিকটিমদের মৃতদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় স্থানীয় ও কিছু রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত রয়েছে। মামলায় আজ অবধি ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে টেকনাফ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ওসি।

Tag
আরও খবর