ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজার রুটে ট্রেন, সাজানো হচ্ছে বগি

কক্সবাজার রুটে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা আধুনিক উচ্চগতির মিটারগেজ কোচ দিয়ে নতুন ট্রেনের বগিগুলো সাজানো হচ্ছে। ১৪৭টি মিটারগেজ কোচের ট্রায়াল রান চলছে চট্টগ্রাম–ঢাকা রেলপথে।


জানা গেছে, সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঢাকা-কক্সবাজার রেল চলাচল। বাণিজ্যিক ট্রেন চালু হবে আরও কয়েক মাস পর।


এরমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত নতুন বিলাসবহুল মিটারগেজ কোচের কম্পোজিশনে তৈরি নতুন ট্রেন যাত্রী নিয়ে যাবে কক্সবাজার। সেই আমদানিকৃত নতুন মিটারগেজ কোচের কাজ চলছে পুরোদমে। তবে, কোচ সংকট ও ইঞ্জিন স্বল্পতার কারণে চাইলেও অতিরিক্ত ট্রেন চালানো সম্ভব হবে না।


রেল প্রকল্পের প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচলের জন্য চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত আগে থেকেই রেললাইন আছে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথের কাজ চলছে। আমরা আশা করছি, আগস্টের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করতে পারবো। সেপ্টেম্বর ফিনিশিং ওয়ার্কসহ অবশিষ্ট কাজ শেষ করে আমরা ট্রায়াল রান উদ্বোধন করতে পারব।


কক্সবাজার রুটে ভাড়া ঢাকা হতে নন এসি ৭০০-৮৫০ টাকা, এসি ১৪০০ থেকে ১৫০০ টাকা। চট্টগ্রাম থেকে সেমি ননস্টপের নন এসি ভাড়া ২০০ টাকা, এসি ভাড়া ২৫০-৩০০ টাকা। লোকালের ভাড়া ৯০-১২০ টাকা। কেবিন ভাড়া ঠিক হয়নি।


জানা গেছে, কক্সবাজার রুটে ১৫-১৬টি বগি নিয়ে চলবে ট্রেন। ট্রেনগুলোতে পাওয়ার কার কোচ, কেবিন, এসি চেয়ার, এসি বার্থ, শোভন চেয়ার, গার্ড র‌্যাক, ব্যুফে কার সাজানো হচ্ছে।


প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথের কাজ চলছে। এখন পর্যন্ত এই রেলপথের ৮৫ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। কক্সবাজারে ছয় তলাবিশিষ্ট রেলস্টেশনের কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। সব মিলিয়ে রেল প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৬ শতাংশ। অবশিষ্ট ১৪ শতাংশ কাজ শেষ করে সেপ্টেম্বর নাগাদ রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে।


রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রেলওয়ে দ্রুত সময়ের মধ্যে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিস চালু করতে চায়। নতুন আসা কোচ দিয়ে ট্রেন সার্ভিস চালানোর চেষ্টা করা হচ্ছে। উদ্বোধনের পর এক বা একাধিক ট্রেন চালানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শুরুতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব না হলেও পর্যায়ক্রমে ট্যুরিস্ট কার ছাড়াও বিভিন্ন শ্রেণির ট্রেন সার্ভিস বাড়ানো হবে।

Tag
আরও খবর