ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সৌদি প্রবাসীর মৃত্যু,লাশ দেখতে চান সজনেরা।



সৌদি আরবে রোকন উদ্দিন (৫৫) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার  মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুখডোবা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত  ছলেমান শেখের ছেলে। তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছে পরিবার।


সৌদি আরবের আল বাতেন শহরে বসবাস করতেন তিনি। শুক্রবার (১৬ জুন) সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মুদি দোকানে যান রোকন। সেখানে কাজ করার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


পরিবার সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতার আশায় ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রোকন উদ্দিন। তিনি চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার পরিবারে স্ত্রী ও দুজন পুত্র সন্তান রয়েছে।


এদিকে বাবার লাশ দেখার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তানরা। স্বামীর লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন জানান নিহত প্রবাসীর স্ত্রী।

আরও খবর