ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ


জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কক্সবাজারে কর্মরত সাংবাদিক মুহিব্বুল্লাহ মুহিব ও মহিউদ্দিন মাহীর বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উখিয়া অনলাইন প্রেসক্লাব। শনিবার (১৭ জুন) বিকেলে উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর পৈচাশিক হামলা করা হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উখিয়ার সাংবাদিক সমাজ। এছাড়া সাংবাদিক মুহিব্বুল্লাহ মুহিব ও মহিউদ্দিন মাহীর বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সভাপতি শরীফ আজাদ ও সাধারণ সম্পাদক রফিক মাহমুদ।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম সালাহ উদ্দিন আকাশ, সাংগঠনিক সম্পাদক তানভীর শাহরিয়ার, অর্থ সম্পাদক এইচ কে রফিক, ক্রীড়া সম্পাদক রিদুয়ানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া শ্রাবণ, প্রচার সম্পাদক এম এ রাহাত, নির্বাহী সদস্য কালাম আজাদ, সদস্য আলাউদ্দিন সিকদার, রিদুয়ান সোহাগ, উখিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ফেরদৌস ওয়াহিদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ইয়াকিন, সদস্য আশিকুর রহমান, মো. রাশেদ প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় অস্ত্রধারী ১০/১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

Tag
আরও খবর