ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আসছে জেলা যুবলীগের নতুন কমিটি! কারা আসবেন নেতৃত্বে?

ভেঙ্গে দেয়ার পর কক্সবাজার জেলা যুবলীগের কমিটি ঢেলে সাজানোর কাজ চলছে। দলীয় সূত্রে জানা গেছে, পূনার্ঙ্গ কমিটি হওয়ার সম্ভাবনা নেই। আহবায়ক কমিটি দেয়া হবে বলে সূত্রটি বলছে।


আগ্রহীদের জিবন বৃতান্ত জমা নেয়া হবে শীঘ্রই। নিশ্চিত হওয়া না গেলেও সূত্রটি বলছে ২০ ও ২১ জুন জমা নেয়া হতে পারে আহবায়ক কমিটির জন্যে আগ্রহীদের জিবন বৃতান্ত। খোঁজ নিয়ে জানা গেছে, আহবায়ক কমিটি হলে আহবায়ক হিসেবে লোকমুখে শোনা যাচ্ছে ৪ টি নাম,তাদের মধ্যে রয়েছে ৩ ইফতেখার,তারা হলেন, সোয়েব ইফতেখার, ইফতেখার উদ্দিন পুতু, জাহিদ ইফতেখার এবং কেন্দ্রীয় যুবলীগের নেতা ইশতিয়াক আহমেদ জয়। এছাড়াও মাসুকুর রহমান বাবুসহ আরো বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে লোকমুখে।


সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভূমিকা রাখা নেতাদেরই মুল্যায়ন করা হবে সাথে নেতৃত্ব দেয়ার সাংগঠনিক ও শিক্ষাগত যোগ্যতাকেও বিবেচনায় রাখা হবে বলে সূত্রটি বলছে। তবে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত সদ্য সাবেক জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর কেও মুল্যায়ন তালিকায় রাখা হতে পারে। এ ক্ষেত্রে সোহেল আহমেদ বাহাদুর কে কেন্দ্রীয় যুবলীগে কো-অপ্ট করা হতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে ইশতিয়াক আহমেদ জয় জেলা ছাত্রলীগের সভাপতি থাকাকালে সৃষ্টিশীল নানান কর্মপ্রয়াস করে সাংগঠনিক দক্ষতার প্রমান রেখেছেন। শোয়েব ইফতেখার দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সাথে একনিষ্ঠ হয়ে কাজ করেছেন। ইফতেখার উদ্দিন পুতু বর্তমানে সদর উপজেলা যুবলীগের সভাপতি এবং জাহিদ ইফতেখার দুই দফায় জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অন্যদিকে মাশেকুর রহমান বাবু নব নির্বাচিত পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর ছোট ভাই ও কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সদস্য।তারও কেন্দ্রে ভালো যোগাযোগ আছে এমনটাই বলছে তার অনুসারীরা।


কথা বলে জেলা যুবলীগের বেশীর ভাগ নেতাদের কাছ থেকে জানা গেছে, একজন কর্মঠ, দক্ষ সংগঠক কে আহবায়ক করে বাকী সবাইকে যুগ্ম- আহবায়ক করে জেলা যুবলীগের আহবায়ক কমিটি করা হলেই সবচাইতে উত্তম কাজ হবে। গেলো ৮ জুন জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে কেন্দ্রীয় যুবলীগ।

Tag
আরও খবর