বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

সেপটিক ট্যাংকে মিলল পাইপগান-কার্তুজ, গ্রেফতার-১

সেপটিক ট্যাংকে মিলল পাইপগান-কার্তুজ, গ্রেফতার-১



সেপটিক ট্যাংকে মিলল পাইপগান-কার্তুজ, গ্রেফতার-১


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালী। 


নোয়াখালীর চাটখিলে পরিতক্ত্য সেপটিক ট্যাংকে থেকে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।  

এ ঘটনায় মো.ইব্রাহীম খলিল ওরফে বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।  


সোমবার (১৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ এলাকার চাঁন মিয়া বেপারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  


গ্রেফতারকৃত মো.ইব্রাহিম খলিল ওরফে বাবু (২৫) উপজেলার দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।  


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রামে অভিযান চালিয়ে চার মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি বাবুকে গ্রেফতার করা হয়।  পরে তার ভাষ্যমতে, দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়িতে অভিযান চালায় পুলিশ।  অভিযানে জনৈক নুর হোসেনের শৌচাগার সংলগ্ন পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভিতরে প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। 


নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি, ও ধর্ষণ মামলাসহ ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা নেওয়া হয়েছে।

আরও খবর