‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক হলেন দাগনভূঁঞার মেয়ে নুসরাত চৌধুরী ।

                                                                                                                              


মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল বিচারপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। তিনি প্রথম মুসলিম-আমেরিকান নারী হিসেবে ফেডারেল আদালতের বিচারক হতে চলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত ৮ নতুন বিচারপতির মধ্যে একজন হলেন নুসরাত জাহান চৌধুরী। ৪৪ বছর বয়সী আইনজীবী নুসরাত জাহান চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে দায়িত্ব পালন করবেন। বুধবার (১৯ জানুয়ারি) হোয়াইট হাউজ এক বিবৃতিতে বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা প্রকাশ করে। খবর রয়টার্সের।

নুসরাত জাহান চৌধুরী বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব ইলিনয়ের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন । ২০০৮ থেকে তিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে কাজ করেছেন। সেখানে তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের (জাতিগত বিচার কর্মসূচি) উপপরিচালক পদে ছিলেন। ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং মুসলিম সম্প্রদায়ের ওপর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নজরদারি চ্যালেঞ্জ করার মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় সংযুক্ত ছিলেন তিনি।

এর আগে ২০২১ সালের আগস্টে নুসরাতকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার।

নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউ ইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের জজ ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন।

বাংলাদেশী বংশোদ্ভূত ফেনীর কৃতি সন্তান নুসরাত চৌধুরী মার্কিন যুক্তরাষ্ঠের একমাত্র প্রথম  বাংলাদেশী  মুসলিম নারী বিচারক হিসেবে ইতিহাস গড়েছেন। চলতি সপ্তাহে নিউইয়র্কের দক্ষিন জেলায় বিচার কাজ পরিচালনা করবেন ১৯৭৬  জন্ম নেয়া এশিয়ার মেধাবী এ নারী।                                                                                                 নুসরাত চৌধুরী পৈত্রিক নিবাস ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৬ নং দাগনভূইয়া ইউনিয়নের দক্ষিন আলীপুর বাগডুবি চৌধুরী বাড়ি | তার বাবা আমেরিকায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ মরহুম ডাক্তার নুরুর রহমান চৌধুরী ।তার জ্যাঠা আমার মামা মানবতার ফেরিওয়ালা খ্যাত সোনালী ব্যাংকের সাবেক ডি,জি,এম এবং মানব কল্যাণ সংস্থা ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মজিবুর রহমান চৌধুরী ওরফে পেয়ারা মিয়া | নুসরাত জাহান চৌধুরীকে ফেডারেল কোর্টের বিচারক হিসাবে নিয়োগ অনুমোদন দেয়ায় আমেরিকায়প্রবাসী বাংলাদেশী সহ ফেনীর দাগনভূঞাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে | এ ছাডা বাংলাদেশি কমিউনিটির লোকজনরা মহা খুশী আনন্দময় উপভোগ করছে 


Tag
আরও খবর


deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১০১ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে