ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফের বৈদ্যঘোনা এলাকার মানব পাচার চক্রের মূলহোতা ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামী আরিফকে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

গত ১৮ জুন ২০২৩ খ্রিঃ অনুমান ১৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন নতুন পল্লানপাড়া এলাকায় বিশেষ পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাবের আভিযানিক দল বৈদ্যঘোনা এলাকার মানব পাচার চক্রের মূলহোতা ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামী আব্দুল আরফ @ আরিফুল ইসলাম (৪৬), পিতা-মৃত সিরাজুল ইসলাম মেম্বার, সাং-নতুন পল্লান পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 


গ্রেফতারকৃত আব্দুল আরফ @ আরিফুল ইসলাম জানায়, সে কক্সবাজার টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার মানব পাচার ও অপহরণ চক্রের অন্যতম হোতা হিসেবে কাজ করে থাকে। স্থানীয় বাঙালী ও রোহিঙ্গাদের জিম্মি করে বিভিন্ন অংকের টাকার বিনিময়ে মায়ানমার ও মালয়েশিয়ায় পাচার করত। তার ভাই ইউপি সদস্য ফারুক মেম্বারের ছত্রছায়ায় সে এলাকায় ভয়ংকর মানব পাচার সিন্ডিকেট গড়ে তোলাসহ স্থানীয় কিশোর গ্যাং তৈরি করে এলাকার মানুষকে জিম্মি করে রাখত বলে জানা যায়। 


গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ মডেল থানার ১) মামলা নং-৪৫, তাং ১৫/০৪/২০২৩, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮ ধারা, ২) মামলা নং-৬, তাং ০৩/০৪/২০২৩, মানব পাচার প্রতিরোধ, ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ ধারা, ৩) মামলা নং-৬৩, তাং ২৬/০৩/২০২৩, ধারা-৩৬৫/৩৮৫ পেনাল কোড ১৮৬০, ৪) মামলা নং-৫১, তাং ২০/০৩/২০২৩, ধারা-৩৬৫/৩৮৫, পেনাল কোড ১৮৬০ তৎসহ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮ ধারা এবং ৫) মামলা নং-১২, তারিখঃ ০৭/০১/২০১৭, ১৮৬০ সনের পেনাল কোড ১৪৩/৩৬৪/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারায় মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর