বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

পুলিশের অভিযানে দেশীয় তৈরী একটি পাইপগান সহ গ্রেফতার-১

নোয়াখালীর চাটখিলে পরিত্যক্ত সেপটিক টাংকি থেকে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ, এ ঘটনায় মো.ইব্রাহীম খলিল ওরফে বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।  


গ্রেফতারকৃত মো.ইব্রাহিম খলিল ওরফে বাবু (২৫) উপজেলার দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।


সোমবার (১৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ এলাকার চাঁন মিয়া বেপারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রামে অভিযান চালিয়ে সাত মামলার আসামি বাবুকে গ্রেফতার করা হয়, পরে তার ভাষ্যমতে,পুলিশ দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়িতে অভিযান চালায়। অভিযানে জনৈক নুর হোসেনের শৌচাগার সংলগ্ন পরিত্যক্ত সেপটি টাংকির ভিতরে প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। 


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি ও ধর্ষণ মামলাসহ ৭ টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৫ মিনিট আগে