শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের সরবরাহকৃত দুধ পান করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও অসুস্থ শিক্ষার্থীরা জানায়, দুপুরে খেলাধুলা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সরবরাহ করা প্যাকেটজাত দুধ পান করার কিছুক্ষণ পরই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। তাদের তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, নষ্ট ও টক হয়ে যাওয়া দুধ শিক্ষার্থীদের খাওয়ানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ বিষয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার বলেন, "দুধ পান করার সময় শিক্ষার্থীরা টক স্বাদের কথা জানায়। পরে প্যাকেট খুলে দেখা যায় ভেতরের দুধ নষ্ট হয়ে দইয়ের মতো জমাট বেঁধে গেছে। নিষেধ করার আগেই অনেক শিক্ষার্থী দুধ পান করে ফেলে। বিদ্যালয়ে মোট ১২৮ জন শিক্ষার্থী রয়েছে।"


প্রধান শিক্ষক সাফি চৌধুরী বলেন, "প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ঠিক থাকলেও ভেতরের দুধ নষ্ট ছিল, যা বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না।"


এদিকে বালিয়াডাঙ্গীতে দুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আবু হেলাল বলেন, "আমরা আরডি কোম্পানির দুধ সরবরাহ করি। সরবরাহের সময় শিক্ষকদের স্পষ্টভাবে বলা হয়, দুধ নষ্ট বা ফাটা মনে হলে তা যেন শিক্ষার্থীদের না দেওয়া হয়। একদিন আগেই দুধ পৌঁছে দেওয়া হয়েছিল, কীভাবে এমন হলো তা খতিয়ে দেখা হচ্ছে।"


বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, "শিক্ষার্থীদের দ্রুত সুস্থ করে তুলতে উপজেলা প্রশাসনসহ আমরা সার্বক্ষণিক তদারকি করছি।"


বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত রায় জানান, "পেটব্যথা ও বমির উপসর্গ নিয়ে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের সবার অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।"

Tag
আরও খবর


6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৬ ঘন্টা ৩৭ মিনিট আগে






6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে