ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে পৃথক অভিযানে ৩৯হাজার ই*য়া*বা*সহ ৬ চালক-হেলপার ও সুপারভাইজার গ্রেফতার- ; ২টি বাস জব্দ

টেকনাফ সড়কে বিজিবি চেকপোস্টে পৃথক অভিযানে ৩৯হাজার পিস ইয়াবাসহ ৬জন চালক-হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২টি যাত্রীবাহী বাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।


সুত্র জানায়, ১৯ জুন সকাল পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে শহরগামী যাত্রীবাহী হানিফ পরিবহন আসলে তল্লাশী শুরু করে। এসময় বাসের চালক-হেলপার ও সুপারভাইজারের আচরণ সন্দেহজনক হওয়ায় বাসটি জব্দ করে। তল্লাশীর এক পর্যায়ে গাড়ির চালক-হেলপার ও সুপারভাইজারের স্বীকারোক্তি অনুযায়ী উক্ত বাসের সি-১ সীটের বাম পার্শ্বে বাসের বডির ভিতরে অভিনব পদ্ধতি লুকায়িত ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর মাদক বহনের দায়ে চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুরের মোহাম্মদ ইউনুছের পুত্র মোঃ কুতুব উদ্দিন (২৯), হেলপার পটিয়ার গোবিন্দের খিলের মোঃ আবুল বশরের পুত্র মোঃ খোকন (২৬), সাতকানিয়ার কেওছিয়ার আবু বক্করের পুত্র মোঃ আব্দুর রহমান (২৭) এবং সুপার ভাইজার লোহাগাড়া আমিরাবাদের কিলয়ান্দের আব্দুল হাকিমের পুত্র মোঃ আব্বাস (২১) কে গ্রেফতার করে।


অপরদিকে সকাল সাড়ে ৯টায় টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী পায়রা পরিবহন দমদমিয়া চেকপোস্টে আসলে তল্লাশীর এক পর্যায়ে চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তিতে বাসের সামনে চালকের ডান পাশে ড্যাস বোর্ডের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৫হাজার ইয়াবা উদ্ধার করে চালক টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার সোলতান আহমদের পুত্র ওসমান গনি (৪৫) এবং হেলপার নতুন পল্লান পাড়ার হোসেনের পুত্র মোঃ কেফায়েত উল্লাহ (২২) কে আটক করা হয়। এসময় তাদের কাছে পাওয়া নগদ ৭হাজার টাকাসহ বাসটি জব্দ করা হয়।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান,আটককৃতদেরকে জব্দকৃত ইয়াবা,বাস এবং নগদ টাকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর