ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মহেশখালী উপজেলা চ্যাম্পিয়ন কালারমারছড়া

মহেশখালী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে কালারমারছড়া ইউনিয়ন।





আজ সোমবার (১৯ জুন) মহেশখালী মডেল হাইস্কুলের মাঠে আয়োজিত খেলায় কালারমারছড়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে মহেশখালী পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে। এতে পুরো টুর্ণামেন্ট সেরা ফুটবলার নির্বাচিত হয় মহেশখালী পৌরসভা দলের ফুটবলার জাজফেন উদ্দিন তনিক ও ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের ফুটবলার মো. ইফতেখার।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন। এসময় তিঁনি দুই দলের খেলোয়াড়দের খেলার প্রশংসা করে বলেন, দুই দলই খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন খেলা উপহার দিয়েছে। খেলাধুলা মনের প্রশান্তি বাড়ায়। অশুভ চিন্তাচেতনা দুর করে। সমাজ অবক্ষয়মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই। তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে হাতিয়ার করে তুলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হয়ে উঠার পথকে সহজ করবে।


পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আশরাফুল আজিজ সুজন, কালারমারছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ, নবীর হোসেন ভূট্টো, আ.ন.ম হাসান, শামসুল আলম রনি প্রমূখ।

Tag
আরও খবর