রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কবিরহাটে জাল নোট ব্যবহারকারী চক্রের ১ আসামী গ্রেফতার



নোয়াখালীর কবিরহাট থানা পুলিশ কর্তৃক জাল নোট ব্যবহারকারী চক্রের আরো ০১ জন আসামী কে জাল নোট সহ গ্রেফতার করেছে। 


সোমবার (১৯ জুন ) নোয়াখালী জেলা পুলিশ সুপার(এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম(বার) এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ মোর্তাহীন বিল্লাহ এবং কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় এসআই (নিরস্ত্র) এস.এম. মাহবুবুল ইসলাম ও ফোর্সসহ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮ঘটিকায় এজাহারনামীয় পলাতক আসামী শাহ পরান (৩০), পিতা-মৃত হুমায়ুন কবির, মাতা-রহিমা খাতুন, সাং-বাঞ্চারাম, ওয়ার্ড নং-০৯, রামপুর ইউনিয়ন, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে তার হেফাজতে থাকা ৬,০০০/- (ছয় হাজার) টাকার জাল নোট সহ গ্রেফতার করা হয়। আসামী তাহার সঙ্গীয় আসামীগন সহ বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় গরুর হাট বাজারে জাল নোট ব্যবহার করে আসতেছে বলে স্বীকার করে। 


ধৃত আসামী শাহ পরান (৩০) এর পিসিপিআর যাচাই করে মামলার তথ্য পাওয়া যায়।


উল্লেখ্য যে, কবিরহাট থানা পুলিশ গত ১৮ জুন তারিখে  ২৯,০০০/- (ঊনত্রিশ হাজার) টাকার জাল নোট সহ সূত্রোক্ত মামলার এজাহারনামীয় ০১নং আসামী মোঃ শিহাব (২৯), পিতা-বাবুল প্রকাশ প্রঃ হাসেম, মাতা-রাশেদা বেগম, সাং-উৎরাইল, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, বর্তমানে:- সাং-কাটগড়, বাসা নং-১২/১ (আলম সাহেবের বাড়ী), থানা-পতেঙ্গা, জেলা-সিএমপি, চট্টগ্রামকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 


কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,জাল নোট ব্যবহারকারী চক্রকে সনাক্ত পূর্বক গ্রেফতারী অভিযান অব্যাহত রয়েছে । 


আরও খবর