ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে ৩ রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা চোরাকারবার মামলায় ৩ রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৩ জনের প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।


মঙ্গলবার (২০ জুন) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্তরা হলেন, উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩ ব্লকের মো. কামাল হোসেন, ১১ নম্বর ক্যাম্পের সি-১৫ ব্লকের মো. ইসমাইল ও একই ক্যাম্পের সি-১৩ ব্লকের মো. শাকের। পিপি ফরিদুল আলম বলেন, ‘২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে টেকনাফ থেকে মাদকের বড় একটি চালান আসার খবর পেয়ে র‍্যাবের একটি দল মেরিন ড্রাইভ সড়কের কক্সবাজার শহরতলীর বড়ছড়া এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এক পর্যায়ে একটি অটোরিকশাকে থামার নির্দেশ দেওয়া হলে রিকশার ৫ আরোহী দৌড়ে পালানোর চেষ্টা করে।’


পরে র‍্যাব ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের তল্লাশি করে ১ লাখ ৩৮ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং এ ঘটনায় পরদিন র‍্যাব তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করে। আদালত ২০২২ সালের ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন সাজা দিয়েছে বলে জানান পিপি ফরিদুল। মঙ্গলবার আদালতে রায় ঘোষণাকালে ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

Tag
আরও খবর