সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিখোঁজ সাবমেরিন থেকে শব্দ; সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান


টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের সন্ধানে অভিযানে যাওয়া সাবমেরিন টাইটান নিখোঁজ হওয়ার পর উত্তর আটলান্টিক মহাসাগরে চলছে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান। বুধবার (২১ জুন) সকালে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজ সাবমেরিন টাইটানের খোঁজে তল্লাশিরত কানাডার একটি আকাশযান গভীর পানি থেকে শব্দ শনাক্ত করেছে। গতকাল মঙ্গলবার অনুসন্ধানের তৃতীয় দিনে কানাডীয় উড়োজাহাজ এসব শব্দ শনাক্ত করে। তবে দুইদিন পরও আটলান্টিকে নিখোঁজ ডুবোযান টাইটান’র সন্ধান না মেলায় ক্ষীণ হচ্ছে ৫ ধনকুবের আরোহীকে উদ্ধারের সম্ভাবনা। রয়টার্সের খবর।

সাবমেরিনটিকে খুঁজে বের করার জন্যে সাগরের তলদেশে রোবটের সাহায্যে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে এখনও নিখোঁজ সাবমেরিনটিকে শনাক্ত করা যায়নি। আরওভি’র (দূর থেকে চালিত যান) মাধ্যমে নতুন করে নির্ধারিত এলাকাগুলোতে চালানো তল্লাশিগুলো এখনও পর্যন্ত নিস্ফল হলেও অভিযান চলবে, এমনটাই জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

টাইটান সাবমেরিনটি ২১ ফুট দীর্ঘ। মূলত, যুক্তরাষ্ট্রভিত্তিক সাবমেরিন সরবরাহকারী কোম্পানি ওশানগেট এটি পরিচালনা করে। গত রোববার (১৮ জুন) আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকদের নিয়ে রওনা দিয়ে নিখোঁজ হয় ‘টাইটান’। ওই টুরিস্ট সাবমেরিন পাঁচজন আরোহী নিয়ে কানাডার উপকূলীয় আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় এর সঙ্গে পানির ওপরে থাকা জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই উত্তর আটলান্টিকের বিশাল এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু হলেও মঙ্গলবার শেষ খবর পর্যন্ত ডুবোযানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

যে পরিমাণ অক্সিজেন সাবমেরিনটিতে মজুত থাকে, তা দিয়ে ৯৬ ঘণ্টা পানির নিচে টিকে থাকা যায়। সে অনুযায়ী, যদি সাবমেরিনটি এখন পর্যন্ত অক্ষত থাকে, তাহলে এর আরোহীরা আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত অক্সিজেন সরবরাহ পাবেন।

সাবমেরিনটির আরোহীদের মধ্যে ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং রয়েছেন বলে জানা গেছে। তাদের সঙ্গে ফ্রান্সের নৌবাহিনীর সাবেক ডুবুরি পল হেনরি নারজোলেট  এবং ওশেনগেইটের প্রধান নির্বাহী স্টকটন রাশও রয়েছেন।

১৯১২ সালে ইংল্যান্ডের নিউ সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথম যাত্রায় নিউ ফাউন্ডল্যান্ডের কাছে বিশাল এক আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল তখনকার সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ টাইটানিক। প্রাণ গিয়েছিল প্রায় দেড় হাজারের মতো মানুষের।