কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত।। বিপাকে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ

টানা দেড় সপ্তাহের প্রবল বর্ষণে সুনামগঞ্জের দোয়ারাবাজারের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। গত শুক্রবার (৯ জুন) ভোর থেকে দোয়ারাবাজার উপজেলায় ভারী বর্ষন শুরু হয়।


১৩ দিনের টানা ভারী বর্ষণের ফলে উপজেলার নিমাঞ্চঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলের মাঠ। অনেক এলাকায় নতুন লাগানো আউশ ধান তলিয়ে গেছে। কর্মহীন বেকার হয়ে পড়েছে অনেক নিম্ন আয়ের মানুষ। গ্রামীন কাঁচা সড়কে পানি জমাট বেঁধে কাদা সৃষ্টি হয়েছে,কোথাও কোথাও খাল ভাট ও গ্রামীন সড়ক ভেঙ্গে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বুধবার সুনামগঞ্জে দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে সুনামগঞ্জে আরও বৃষ্টিপাত হবে। এমনকি টানা ভারী বর্ষণ হতে পারে সপ্তাহখানেক।


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,

বুধবার ( ২১ জুন )সুরমা নদীর ছাতক-দোয়ারা পয়েন্টে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয় পানি। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৫ মিলিমিটার।


অন্যদিকে রাতে বৃষ্টিপাত না হওয়ায় রাতে নদ-নদীর পানে কমলে ও সকাল থেকে সারাদিন বৃষ্টি থাকায় দিনের বেলায় নদীর পানি দ্রুত বাড়তে দেখা গেছে।


উপজেলার বাংলাবাজার এলাকার অটো রিক্সা চালক হাবিবুর রহমান বলেন, কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। পেটের দায়ে ঝড়বৃষ্টি উপেক্ষা করে গাড়ি নিয়ে বের হলেও বৃষ্টির কারনে যাত্রী পাওয়া যায়না।


নরসিংপুর ইউনিয়নের বাসিন্দা বারকি শ্রমিক আব্দুর রহমান বলেন, অতিরিক্ত বৃষ্টির কারনে চেলানদীতে কাজ করতে ভয় হয়। প্রতিবছর বর্ষাকাল আসলে নদীতে কাজ করতে গিয়ে কেউ না কেউ মারা যাচ্ছে। তবুও পরিবারের ভরনপোষণ করতে মৃত্যুকে উপেক্ষা করে নদীতে কাজ করছে হাজার বারকি শ্রমিক।


বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী খাদিজা বেগম বলেন, কলেজে পরিক্ষা চলছে,ভারী বৃষ্টিপাতের কারনে কলেজে আসতে অসুবিধা হয়। বৃষ্টিতে গাড়ি দিয়ে আসতে দূর্ঘটনার ভয় হয়। বৃষ্টিতে ভিজে প্রতিদিন হেটে আসছি ।


সুনামগঞ্জ পানি উন্নয়নবোর্ড (পাউবোর)নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে ও সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্তে বৃষ্টি হচ্ছে। যে কারণে ছাতক-দোয়ারাবাজারের কোন কোন নদীর পানি কমলেও অনেক নদ-নদীর পানি বাড়ছে। তবে বড় বন্যার কোনো আশঙ্কা নেই। ছোটখাটো স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

Tag