ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাহারছড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর লাশ উদ্ধারের সাড়ে ৪ মাস পর মামলা

কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া গফুর সওদাগরের ভাড়াবাসা থেকে নিশাত তাসনিম নিহার (১৮) নামক কিশোরীর লাশ উদ্ধারের ঘটনার সাড়ে চার মাস পর অবশেষে মামলা আমলে নিয়েছে আদালত।


জেলা ও দায়রা জজ আদালতের আদেশের আলোকে মঙ্গলবার (২০ জুন) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালত মামলাটি রেকর্ড করতে থানায় প্রেরণ করেছে। যার ক্রিমিনাল রিভিশন মামলা নং-২৩০/২৩।



আসামিরা হলেন, ড্রাইভার মোকছেদ, ইসরাত জাহান বিথি ও বাঁধন।



মামলাটি সদর মডেল থানার ওসিকে ‘নিয়মিত মামলা’ হিসেবে রেকর্ড করে সিআইডির মাধ্যমে তদন্তের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, আদালতের আদেশে আজকে (২১ জুন) মামলা রেকর্ড করা হয়েছে। সিআইডি তদন্ত করে প্রতিবেদন জমা দিবে।


নিশাত তাসনিম নিহার চকরিয়া উপজেলার ডুলাহাজারা চা-বাগান এলাকার সৈয়দ আহমদের মেয়ে।


তিনি দাতা সংস্থা ইউএনডিপিতে রিসিপশনিস্ট ও চকরিয়া মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার অধীনস্থ খুটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতাধীন শিক্ষার্থীদের সংগীত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তার লাশ পাওয়া যায়।


১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে মামলা করেন নিহত নিশাত তাসনিম নিহারের পিতা ছৈয়দ আহমদ। যার সিআর মামলা নং -২০৭/২৩। মামলাটি অনেকবার শুনানি হলেও নানা কারণ দেখিয়ে আমলে নেয়নি আদালত। তারপর রিভিশন মামলা দায়ের করেন ভিকটিমের পিতা।



মামলার বাদি ছৈয়দ আহমদ জানান, মেয়ে নিশাত তাসনিম নিহার বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনডিপিতে অভ্যর্থনা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে কক্সবাজার শহরে পশ্চিম বাহারছড়া গফুর সওদাগরের বাসায় ভাড়া নিয়ে থাকতেন।


২ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আমাকে ফোনে ঘটনা বিষয়ে অবগত করা হয়। ফোন কলে পুলিশের সঙ্গে যোগাযোগ করে থানায় যাই। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা

মোঃ রিয়াজ উদ্দিনের নিকট থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে উল্টো বকুনি দেয়। তথ্যগত কোনো সহযোগিতা করেনি। প্রতিপক্ষের মতো রূঢ় আচরণ করে। মামলা করতে চাইলে তাতে বাধা দেয়। গণমাধ্যম কর্মীদেরকে ঘটনাটি জানাতে চাইলে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে। এভাবে হত্যার ঘটনাটি ধামাচাপা থাকে দীর্ঘদিন।


নিহতের পিতা ছৈয়দ আহমদ আরো বলেন, ঘটনার সঙ্গে আত্মহত্যার কোন চিহ্ন পাওয়া যায়নি বলে স্থানীয়রাও জানিয়েছেন। তবু ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।


গফুর সওদাগরের ভাড়া বাসার কক্ষে নিশাত তাসনিম নিহারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দাবি স্বজনদের।


তারা বলছে, ঘরের ছাদের ফ্যানের এঙ্গেলে ওড়না বেঁধে ফাঁস লাগিয়ে মৃত্যুর নাটক সাজিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। পরে কৌশলে পুলিশের দারস্থ হয়।


লাশের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। কক্ষে একটা ১-১.৫ ফুট উচ্চতার বাক্স ছাড়া কোন, চেয়ার, টেবিল, খাট বা অন্য কোন দ্রব্য ছিলনা, যার উপর দাঁড়িয়ে ছাদ ছৌঁয়া ফ্যানের এঙ্গেলের নাগাল পাওয়া যায়। তাছাড়া লাশের অবস্থাদৃষ্টে আত্মহত্যার কোন লক্ষণ নেই। এছাড়া ওইদিন বিকাল ৫টায় ফেসবুকে পোস্ট হয় “নিশাত এক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি।” পরে ওই স্ট্যাটাস আর দেখা যায়নি।


ঘটনার পর বাসার দরজা জানালা খোলা ছিল। কিন্তু বাবা-মা ও স্বজন কিংবা তার কর্মরত অফিসের কাউকে জানানো হয় নি। সন্ধ্যা ৭টার দিকের ঘটনা। কিন্তু পরিবারকে জানানো হয় রাত সাড়ে ১১টার দিকে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে হাসপাতালে গিয়ে লাশ দেখে স্বজনরা। সঠিক সময়ে ঘটনার খবর জানাতে কেন দেরি করল? প্রশ্ন সবার।



লাশ উদ্ধারের কাজে নিয়োজিত এসআই ইফতেখার ও এসআই রিয়াজ উদ্দিনের বক্তব্যে ভিন্ন সুর। সবকিছুর মধ্যেই একটা ধূয়াশা এবং অস্পষ্টতা রয়েছে বলে অভিযোগ নিহতের পিতার।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে