শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টুইটারের সঙ্গে আইনি লড়াই, সংশোধিত পাল্টা মামলা ইলন মাস্কের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2022 05:28:55 am

ছবি: টুইটার

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি নাকচ করতে আইনি লড়াই চালাচ্ছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি টুইটার ইনকরপোরেশনের বিরুদ্ধে একটি সংশোধিত পাল্টা মামলা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


মামলার নথিতে বলা হয়েছে, সম্প্রতি তথ্য ফাঁসকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিরাপত্তা ত্রুটি নিয়ে যে দাবি তুলেছেন, সেটিকে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়ে মাস্ক এ মামলাটি করেছেন। 


এর আগে টুইটার কেনার সমঝোতা চুক্তি থেকে সরে আসায় ইলন মাস্কের বিরুদ্ধে গত ১২ই জুলাই মামলা করেছে টুইটার। ওই মামলার বিপরীতে টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন মাস্ক। 


এরপর গত মঙ্গলবার মাস্কের আইনজীবীরা বিচারকার্য পাঁচ দিন বিলম্বিত করার করার দাবি করেন, যাতে ‘মুজ’ নামে পরিচিত একজন তথ্য ফাঁসকারী পিটার জাটকোর দাবির তদন্ত করা যায়। পিটার দাবি করেছিলেন, টুইটার তার সুরক্ষা ও তথ্য গোপনীয়তার দুর্বলতাগুলো লুকিয়ে রেখেছে।


টুইটারের বিরুদ্ধে প্রথম মামলায় মাস্ক দাবি করেছিলেন, টুইটার তাদের প্ল্যাটফর্মে স্প্যাম বা বট অ্যাকাউন্টের ব্যাপকতাকে ভুলভাবে উপস্থাপন করেছে।


গত মাসে জাটকোর অভিযোগগুলি প্রকাশ্যে আসে। তখন মাস্কের আইনজীবীরা বলেন, এই অভিযোগগুলো মাস্ককে ১ বিলিয়ন ডলার জরিমানার হাত থেকে বাঁচাতে পারে। সঙ্গতকারণে ইলন মাস্ক সংশোধিত পাল্টা মামলা করলেন।


আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে




69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩১ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৫০ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে