ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে।

শ্রীপুরে ৬৫ হাজার টাকার খাসি


গাজীপুরের শ্রীপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জমতে শুরু করেছে পশুর হাট।সেই লক্ষ্যে উপজেলার কেওয়া বাজারে  কোরবানির হাটে উঠেছে ৫৫ কেজি ওজনের ভারতের রাজ্যস্থানের নিয়তি তোতাপুরি একটি খাসি। তা দেখতে ছোটখাটো একটি গরুর সমান! এর দাম চাওয়া হয়েছে ৬৫ হাজার টাকা! বিদেশি জাতের খাসি পালন করে স্থানীয়দের চমকে দিয়েছে একজন দোকানি।



শুক্রবার কেওয়া পশু হাটে এই খাসিটিকে তোলা হলে একনজর দেখতে ভিড় করেছিলেন ক্রেতা-বিক্রেতাসহ বিপুল দর্শনার্থী। বিশেষ করে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের নজরের কেন্দ্রবিন্দুতে ছিল খাসিটি।এটাই ছিল বাজারের সবচেয়ে বড় খাসি।


খাসিটির মালিক উপজেলা মসজিদ মার্কেটের দোকানি শেখ হযরত আলী ১নং ওয়ার্ডের পৌর এলাকার শেখ আদব আলী ছেলে।খাসিটিকে শখ করে নাম রাখে ‘বুড়ি’।দুই বছর ধরে খাসিটি সে লালন-পালন করছে। ছাগল উচ্চতায় বড় এবং দেখতে সুন্দর হওয়ায় তার খাসিটি এলাকায় সাড়া ফেলেছে।


সরেজমিনে পশু হাটে গিয়ে দেখা যায়,হযরত বিশাল খাসিটি দড়ি ধরে দাড়িয়ে আছে পাশে ছিলো দুই নাতি।খাসিটি দেখতে অনেকে ভিড় করেছেন।তাঁর সাথে  ভ্যাগ ভর্তি বিভিন্ন পাতাও ছিল।যা অতি যত্ন করে খাওয়াছিল খাসিটিকে।হাটে আসা অনেক ক্রেতা ও দর্শনার্থীরা খাসিটিকে একনজর দেখতে ভিড় করছে। দর্শনার্থীরা এসে খাসিটির ছবি তুলছেন। অনেকে আবার এসে দাম জিজ্ঞাসা করছে।


হযরত বলেন,তিনি দুই বছর আগে নাটোরের হয়বতপুর হাট থেকে ২২ হাজার টাকায় ভারতের রাজ্যস্থানের নিয়তি তোতাপুরী জাতের খাসি কিনে এনেছিলেন। দুই বছর ধরে আমি খাসিটিকে লালন-পালন করে বড় করেছি।নাতি শখ করে নাম রাখি ‘’বুড়ি",। বুড়ি বলে ডাক দিলেই সে সাড়া দেয়। খাসিটিকে আমি খড়, ভুসি ও ঘাস খাওয়াই। এটিকে বিক্রির জন্য আজ হাটে তুলেছি। আমার সঙ্গে দুই নাতি এসেছেন। দাম চাচ্ছি ৬৫ হাজার টাকা। ইতোমধ্যে ৪৫ হাজার টাকা দাম হয়েছে। ৫৫ টাকা হলে বিক্রি করে দেব।এর আগে একই জাতের খাসি ৯৫ হাজার টাকায় বিক্রি করি।



হাটে আসা দর্শনার্থী কালাম পারভেজ বলেন, আমার এটাই মনে হলো বাজারের বড়ো খাসি। হাটে ঢুকতেই খাসিটি আমার নজর কাড়ে।


আরেক দর্শনার্থী রহমান বলেন,খাসিটি দেখতে মোটামোটি ছোটখাটো একটি গরুর সমান। আমি খাসির একটা ছবি তুলেছি।


হাটে খাসি কিনতে আসা ক্রেতা নাজিম শেখ বলেন, আমি কোরবানির জন্য একটি খাসি কিনতে হাটে এসেছি। হাটে বেশ কয়েকটি খাসি দেখলাম। তার মধ্যে বুড়ি নামের খাসিটি আকারে অন্য রকম।


হাটের ইজারাদারের প্রতিনিধি মো.সেলিম বলেন, আজকে হাটে একটি বড় খাসি উঠেছে। খাসিটির ওজন ৫৫ কেজি হবে। বিক্রেতা ৬৫ হাজার টাকা দাম চাচ্ছে।


এদিকে সরকারি হিসাব মতে, উপজেলায় খামারি ও প্রান্তিক কৃষক মিলে এবার ১৮ হাজার ৫৩৬টি কোরবানি যোগ্য পশু  প্রস্তুত করেছেন। এর মধ্যে ৭ হাজার ৩৫৩টি ষাঁড় ও বলদ ১ হাজার ৫০টি,গাভী ৩ হাজার ৩৬০টি,মহিষ ২১০টি,ছাগল ৬ হাজার ৩৫০টি ও ২১৩ টি ভেড়া কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এ.কে.এম.আতিকুর রহমান জানান, এ বছর  উপজেলায় প্রায় ২ হাজার ২ শত খামারে ১৮হাজার ৫৩৬টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এ বছর  উপজেলার বিভিন্ন পশুর হাটে রোগাক্রান্ত পশু সনাক্ত ও চিকিৎসা সেবা প্রদানে ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।





Tag
আরও খবর