আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে বদলিজনিত বিদায় অভ্যার্থনা


বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক যুগের  কর্মস্থল থেকে বদলিজনিত বিদায়  উপলক্ষে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ আব্দুল হান্নানকে শ্রদ্ধা-ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলেন উপজেলার  মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। 

 শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা  সভাকক্ষে  আয়োজিত  এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান  এ্যাড. শাহ ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী  ও সাবেক জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লীনা,  উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ  বাকি বিল্লাহ। 

 উপজেলার  মাধ্যমিক,  নিম্ন মাধ্যমিক  ও মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রধানরা এ সংবর্ধনা  সভায়  উপস্থিত ছিলেন।  তাদের পক্ষ থেকে সভায় মানপত্র পাঠপূর্বক তা বিদায়ী উপজেলা  মাধ্যমিক  কর্মকর্তাকে প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন  প্রতিষ্ঠান  প্রধানরা এ সভায় বক্তব্য রাখেন।  বক্তারা  বিদায়ী  উপজেলা মাধ্যমিক কর্মকর্তা  মো. আব্দুল  হান্নানের দীর্ঘ প্রায়  ১২ বছরের সততা নিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণভাবে দায়িত্ব পালন  এবং বিভিন্ন স্মৃতিচারণ করে তার বিনম্র আচার-ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন এবং  তার  পরিবারের সুস্বাস্থ্য ও সুখ সাচ্ছন্দ্য কামনা করেন। এ সময় সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

এক সংক্ষিপ্ত বক্তৃতায়  বিদায়ী কর্মকর্তা আব্দুল হান্নান তাকে এমন সম্মান  প্রদর্শন ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপনের জন্য  সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর