বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

মির্জাগঞ্জের সবচেয়ে বড় পশু "সোনামণি"র দাম ৭ লাখ টাকা

২০ মণ ওজনের শাহীওয়াল জাতের ষাঁড় "সোনামণি"। © ফাইল ছবি


এবারের কুরবানির হাট কাঁপাতে প্রস্তুত পটুয়াখালীর মির্জাগঞ্জের খান এগ্রো ফার্মের ২০ মণ ওজনের ষাঁড় 'সোনামণি'। ওই ষাঁড় গরুটির দাম হাঁকানো হচ্ছে ৭ লাখ টাকা। আর উপজেলার সবচেয়ে বড় কুরবানির পশু হলো এই সোনামণি। গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকার উৎসুক মানুষ। ষাঁড়টি জবাই করলে কমপক্ষে ৫৫০ কেজি মাংস হবে বলে জানিয়েছেন এর মালিক।

উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের খামারি মো. বাবুল খান তার ফার্মে আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে লালন পালন করেছেন শাহীওয়াল জাতের এই ষাঁড়। ভালোবেসে সাড়ে তিন বছর বয়সি ষাঁড় গরুটির নাম দিয়েছেন সোনামণি। তবে নামকরণের পিছনে রয়েছে এক হৃদয়স্পর্শী করুণ ইতিহাস। গরুটি কেনার বছর দেড়েক আগে মালিক বাবুল খানের ১৩ মাস বয়সী মেয়ে মেঘা পানিতে পড়ে মারা যান। সেই মেয়েটিকে তার দাদু ওয়াজেদ আলী খান আদর করে "সোনামণি" নামে ডাকত। আর নাতনিকে হারিয়ে দাদু প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেই নাতনীতে স্মরণ করার জন্যই ভালোবেসে গরুটির নাম রেখেছেন "সোনামণি"। 

দেড় বছর আগে এই ষাঁড়টি আড়াই লাখ টাকা মূল্যে কেনা একটি গাভির সঙ্গে ছিল ১ বছর বয়সি বাছুর। তারপর থেকে পরম যত্নে বাছুরটিকে নিজ সন্তানের মতো লালন পালন করেছেন তাঁরা। ৬ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের সোনামনির ওজন এখন ২০ মণ। তার খাবার তালিকায় নেই কোনো রাসায়নিক খাবার। শুধুমাত্র সবুজ ঘাস আর কুড়া-ভুসি ও খইল খাইয়েই তাকে বড় করেছেন। বিক্রির জন্য এখন পুরোপুরি প্রস্তুত সোনামণি। দু-একদিনের মধ্যেই পশুটিকে দেশের সবচেয়ে বড় পশুর হাট ঢাকার গাবতলী হাটে নিয়ে যাবেন বলে জানিয়েছেন খামারি। 

সোনামণিকে সার্বক্ষণিক যত্ন করার জন্য নিয়োজিত রয়েছে দুইজন শ্রমিক। ধারাবাহিকভাবে প্রতিদিন তাকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। এর মাথা ঠাণ্ডা রাখতে একটি সিলিং ফ্যান দিয়ে বাতাস দেয়া হয়। 

সোনামণি ও খান এগ্রো ফার্মের মালিক মোঃ বাবুল খান বলেন, আমার বাবা অনেক আদর-যত্ন করে গরুটি লালন-পালন করেছেন। তিনি আমার মৃত মেয়েটিকে যেরকম ভালবাসতেন এই ষাঁড়টিকেও সেরকমই ভালোবাসতেন। গরুটি বিক্রি করতে আমাদের অনেক কষ্ট হবে। কিন্তু তারপরেও টাকার জন্য তো বিক্রি করতেই হবে। দু'একদিনের মধ্যে গরুটি ঢাকার গাবতলী হাটে নিয়ে যাব। আশা করি কাঙ্খিত দামেই একে বিক্রি করতে পারব। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ আলাউদ্দিন মাসুদ বলেন, আমাদের প্রত্যাশা খামারি যেন কাঙ্ক্ষিত মূল্যে তার ষাঁড়টি বিক্রি করতে পারেন। তাহলে অন্যান্য খামারিরা  ভবিষ্যতের জন্য পশু মোটাতাজাকরণে আরো উৎসাহিত হবেন। 


আরও খবর



6a72cc708bdfb-050826113856.webp
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

১ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে



6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে