মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

আমনের দাম নির্ধারণে সারের মূল্য বিবেচনায় নেবে সরকার : খাদ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2022 03:56:35 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


আমন মৌসুমে ধান-চাল কেনার সময় সার, জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত দাম বিবেচনায় নেবে সরকার। বোরো মৌসুমে চুক্তি করার পরও যেসব ব্যবসায়ী সরকারকে ধান-চাল দিতে গড়িমসি করেছেন, তাদের বিষয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হবে। শনিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।


তিনি বলেন, ১১টি মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ধান ও চালের দাম নির্ধারণ করা হয়। বোরো সংগ্রহে ধান-চালের দাম সঠিক ছিল। ফলে কৃষক ন্যায্যমূল্য পেয়েছেন। আমন সংগ্রহের সময় ডিজেল, সার ও বিদ্যুতের দাম বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হবে। মিলমালিকেরা কখন, কোথায় এবং কতটুকু চাল বিক্রি করেন, তারা (মিলমালিক) ছাড়া কেউ জানে না। খুচরা বিক্রেতারা চালের দাম বাড়িয়ে দিয়ে আঙু ল তোলে মিলমালিকদের দিকে। তখন মিলমালিকরা চুপ করে থাকেন, কোনো প্রতিবাদ করেন না। এর ফলে সবার মধ্যে ধারণা কাজ করে মিলমালিকরা দাম বাড়াচ্ছেন।


তেলের দাম বৃদ্ধির দোহাই দিয়ে কেজিপ্রতি চালের দাম পাঁচ-ছয় টাকা বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। যেসব মিলমালিক চুক্তি করেও সরকারকে ধান-চাল দেয়নি। তাদের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, তারা যদি যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারে, তাহলে বিবেচনা করা হবে। তবে সরকারকে সহায়তাকারী আর অসহায়তাকারী মিলমালিককে সমানভাবে পরিমাপ করা হবে না।


সংগঠনের সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন।


আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে