প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

পোড়ারচরসহ কয়েকটি চরে কোরবানীর গরু উপহার দিলেন কুড়িগ্রাম জেলাপ্রশাসক


গত বছরের বন্যা ও নদী ভাঙনে নতুন চরে বসতি গড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের  পোড়ারচরবাসী। খেয়ার আলগা আর পোড়ারচর একত্রিত  এখন। এবারের সাম্প্রতিক বন্যায় আবারও নিমজ্জিত আর বিপর্যস্ত হয় এ চরের মানুষ।


এমন সময়ে পবিত্র ঈদুল আজহা আসলেও এই চরে কোরবানী দেয়ার মতন সামর্থবান কোনো পরিবার নেই। বন্যার সংবাদ সংগ্রহে গেলে বন্যার কষ্টের পাশাপাশি আসন্ন ঈদে কোরবানী দেয়ার আকুতি  জানান সংবাদকর্মীদের কাছে চরবাসীরা। 


কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব জানান, বিষয়টি কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়। পরে জেলা প্রশাসকের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে যাত্রাপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গরু কেনা হয়েছে। গরু পছন্দ করেছেন পোড়ার চরের ৫জন মুরব্বি। তাঁদের গরুর হাটে নিয়ে আসলে তারাই গরু পছন্দ করে চরে নিয়ে গেছেন।আগামীকাল ঈদের নামাজ শেষে হবে পোড়ার চরে কোরবানী।


এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ব্রহ্মপুত্রের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের  চরভগবতীপুর ও উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের আইরমারীর চর-এ  কোরবানির ব্যবস্থা হয়েছে।







আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৬ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে