সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালপুরে প্রেমঘটিত বিষয় নিয়ে পরিবারের শাসন, অভিমানে যুবকের আত্মহত্যা


জামালপুরের মেলান্দহে প্রেমঘটিত বিষয় নিয়ে পরিবারের শাসনে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রবিউল (১৭) নামে এক যুবক। শুক্রবার  (৩০জুন) দিবাগত রাত ২টা দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫নং চরে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার সিদ্দিকুর রহমান সিদ্দিকের ছেলে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, কয়েক বছর ধরে স্থানীয় এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলছিল নিহত যুবক রবিউলের। বিষয়টি তার পরিবার জানলে ওই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করতে বলে। পরিবারের বাধা থাকলেও বৃহস্পতিবার ঈদের দিন বিকালে ওই মেয়ের সাথে ঘুরাঘুরি করে নিহত যুবক। এ বিষয়টি তার পরিবার অবগত হলে রাতের বাড়ি ফেরার পর নিহত যুবক রবিউল কে শাসন করে তার পরিবার। এরপর রাগারাগী করে শুয়ার ঘরে যায় রবিউল। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত ২টা দিকে নিজ বাড়ির পাশে এক গামার গাছের সাথে গলায় রশি লাগিয়ে ফাঁস নেয় ওই যুবক। মাঝ রাতে প্রকৃতির ডাকে তার বোন বাইরে বের হলে গাছের সাথে রবিউলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার ডাক চিৎকার পরিবারের অন্যানরা জাগনা পেয়ে বাইরে এসে লাশ নামিয়ে ঘরে আনে। সকালে বিষয়টি মেলান্দহ থানা পুলিশ কে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি দেলোয়ার হোসেন জানান,`নিজ বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্নহত্যা করার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। পরে ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে বলেও জানান তিনি।


আরও খবর