বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী 


 রিপন মজুমদার উপজেলা প্রতিনিধি নোয়াখালী


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি তৈরিতে আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এই কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ মোবাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।


শনিবার (১ জুলাই) দুপুরের দিকে নোয়াখালীর মাইজদীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনমির্লনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এর আগে, সকাল ১০টার দিকে মাইজদী শহীদ মিনার থেকে একটি আনন্দ র‌্যালি শুরু হয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলণ ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এর পর শুরু হয় প্রাক্তন শিক্ষক,ছাত্র, বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। 


প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.মোহাম্মদ আবদুল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। 


বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে ব্যান্ড সোলস,কন্ঠ শিল্পী ঐশীর পরিবেশনা।

আরও খবর