বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

শ্রীমঙ্গলে আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত হয়েছে।



ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও এমসিডা এর আয়োজনে এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত আলোয় আলো  ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলায় এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, এডুকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, ডিরেক্ট্রর প্রোগ্রাম সাপোর্ট এডুকো বাংলাদেশ এর নিজাম উদ্দিন।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোয় আলো প্রকল্প এডুকো এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শরীফুল আলম, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম প্রমুখ।


ফাইনাল খেলায় মিরতিংগা চা-বাগান যুব ও কিশোর ক্লাব ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জুলেখানগর চা-বাগান যুব ও কিশোর ক্লাবেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


খেলা শেষে অতিথিরা  চ্যাম্পিয়ন  এবং রানারআপ দলের হাতে ট্রফি  তুলে দেন। এ ছাড়াও দু’দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। খেলা পরিচালনা করেন মোঃ এমাদুর রহমান, মোঃ আবুল কাশেম ও মোঃ মিজানুর রহমান। ধারা বিবরনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ফুটবলার কামরুল হাসান দোলন।

আরও খবর