ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়া-টেকনাফে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুসহ নিহত- ৪

কক্সবাজারের উখিয়া-টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুসহ চার জন নিহত হয়েছে।

এঘটনায় আহত হয়েছে আরো তিনজন যাত্রী।
১১ সেপ্টেম্বর রবিবার পৃথকভাবে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  দুপুর ১২ টারদিকে
টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকায় প্রধান সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। টেকনাফ থেকে ছেড়ে আসা এ সালাম পরিবহন অপর দিক থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা পাঁচ জন যাত্রীর মাঝে চালক সহ দুইজন নিহত হয়েছেন।
নিহত হলো মিনা বাজারের গুনার পাড়ার সিএনজি চালক মোঃ মামুন (২৮) ও সিএনজির মালিক মোঃ জয়নাল (৩৫)।
হ্নীলা সিএনজি সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন জানিয়েছেন, সিএনজিতে থাকা সবাই এক পরিবারের। তারা পালংখালি গয়ালমরা হাসপাতাল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে,  সকাল ১১ টায় উখিয়া উপজেলার রোহিঙ্গা ক‍্যাম্প-১৫ এর ই-৯ ব্লকস্থ 'Good neighbours' এর অফিসের সামনে ১ টি ট্রাক (যার রেজি নং চট্রমেট্রো-ট ১২-০৭১৫) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক টি "care Bangladesh" এর  ইট বহন করেছিল বলে জানা গেছে। ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলে পথচারী দুই রোহিঙ্গা শিশু নিহত হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহায়তায় ক্যাম্পের ভলান্টিয়ারগন এবং ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম ঘটনাস্থলে নিহত শিশুদ্বয়ের মৃতদেহ উদ্ধারপূর্বক উখিয়া থানায় হস্তান্তর করে।
নিহতরা হলেন, উখিয়া এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-জি/১২, (এফসিএন নং-২২৬৪০৭) জিয়াবুল হকের কন্যা কানতা (১৪) ও ব্লক-জি/২, এফসিএন নং-২২০৯৬৩ এর আব্দুস সালামের কন্যা নুর কলিমা (১২)। দুর্ঘটনায় কবলিত ট্রাকটির চালক কে এপিবিএন পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করেছে।

৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

Tag
আরও খবর