দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

মায়ের মারধর থেকে বাঁচতে ৬তলা থেকে লাফ দিলো শিশু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-07-2023 06:21:20 am

মায়ের মারধর থেকে বাঁচতে ৬তলা থেকে লাফিয়ে পড়েছে এক শিশু। ভয়াবহ এই ঘটনা ঘটেছে চীনে। এই ঘটনায় পুরো চীনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। 


সামাজিক মাধ্যমে অনেকেই ওই মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, দেশে শিশু সুরক্ষা আইন আরও কঠোর হওয়া প্রয়োজন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে গত ২৫ জুন এই ঘটনা ঘটে। শিশুটির মা একটি লাঠি দিয়ে তাকে মারধর করেছিল। ভয়ে শিশুটি আবাসিক ভবনের এক্সটার্নাল এয়ার কন্ডিশনারের একটি ইউনিট দিয়ে ঝাঁপ দেয়। এক ব্যক্তি ওই ঘটনার ভিডিও করেন। সে সময় তাকে বলতে শোনা যায়, শিশুটিকে যেন মারধর করা না হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, তারা এটা শুনেছেন। তবে এর মধ্যে হঠাৎ করেই শিশুটি ৬তলা থেকে লাফ দেয়।


পরবর্তীতে দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার বেশ কিছু হাড় ভেঙে গেছে বলে জানানো হয়েছে। তবে তার আঘাতের কারণে মৃত্যু ঝুঁকি নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।


চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে শিশুটির পড়ে যাওয়ার ভিডিও ১০ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। পুলিশ পরবর্তীতে এক পোস্টে জানায়, শিশুটির মা আসলে তাকে মারধর করেছিলেন তাকে ঘরের মধ্যে আনার জন্য। কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে, তার ছেলে হয়তো পড়ে যেতে পারেন। এদিকে অল চায়না ওমেন ফেডারেশনের এক সদস্য জানান, ওই মা আসলে একটি লাঠি নিয়ে শিশুটিকে ভয় দেখাচ্ছিলেন।


এদিকে সামাজিক মাধ্যম ওয়েইবোতে এক ব্যবহারকারী কমেন্ট করেছেন, শিশুটি পড়ে যাওয়ার চেয়ে তার মাকে বেশি ভয় পাচ্ছিল। অপর একজন বলেন, লোকজন ওই ভবনের নিচ থেকে চিৎকার করছিল যেন শিশুটিকে না মারা হয়। তারপরেও তার মা থামেনি। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে ওই শিশুটির নাম ইয়ান বলে জানানো হয়। শিশুটির বাবা অন্য একটি শহরে চাকরি করেন।

আরও খবর