ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে গভীর রাতে আগুনে পুড়লো বার্মিজ মার্কেটের শতাধিক দোকান

টেকনাফের বার্মিজ মার্কেটের শতাধিক দোকান আগুনে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২০থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছে অনেক ব্যবসায়ী।


টেকনাফ পৌরসভার উপরের বাজারে বুধবার (৫ জুলাই) দিনগত গভীর রাত পৌনে ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।


রাত গভীর হওয়ার দোকান থেকে মালামাল বের করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০৫ টি দোকানের মধ্যে ৬০ টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।




দোকানগুলোর মধ্যে কাপড়, স্যান্ডেল, জুতা, কসমেটিক, আচার ও মুদির দোকান রয়েছে। তবে এ দোকানগুলোতে বার্মিজ মালামালের সংখ্যা বেশি। এটি বার্মিজ মার্কেট নামে পরিচিত। পর্যটন মৌসুমে বার্মিজ মালামালের জন্য দোকানগুলোতে পর্যটকদের ভিড় থাকতো।


এ সময় মার্কেটের ব্যবসায়ী আবদুল আওয়াল সওদাগর জানান, তার দুটি দোকান আছে। দুটিই পুড়ে গেছে। এতে নগদ ৫৫ হাজার টাকা ও ৯ লক্ষাধিক টাকার মালমাল ছিল। রাত গভীরে আগুন লাগায় মালামাল বের করতে পারেনি। এমনকি মার্কেটেও ঢুকতে পারিনি।




আবদুল আজিজ সওদাগর জানান, শুনেছি বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে আমার জুতার দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।


টেকনাফ বার্মিজ মার্কেটের পাহারাদার মোহাম্মদ কাইয়ুম জানান, মার্কেটে বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।



এদিকে ২ টা ১০ মিনিটের দিকে টেকনাফ ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পুলিশ ও বিজিবি, উপজেলা প্রশাসনের সদস্য সহ স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণের চেস্টা চালায়। দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাপড়, স্যান্ডেল, জুতা কসমেটিক, বার্মিজ আচার, মুদির দোকান সহ প্রায় ১০৫ টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২০-২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়।




ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, টেকনাফ পৌরসভার উপরের বাজারে বার্মিজ মার্কেটে আগুনে পোড়ার খবর পেয়ে দ্রুত ঘটানাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে। দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারের উত্তর দিক থেকে বৈদ্যুতিক খুঁটির লাইনের শর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এতে ১০৫ টি দোকান আগুনে পুড়েছে। তার মধ্যে ৬০ টির মত সম্পূর্ন ও বাকিগুলো আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে