তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের "নারী পরিষদ" গঠিত

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ মূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের নারী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। এতে পুলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ও সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী তানিয়া ইসলাম প্রিয়া। ৬ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে রাজধানী ঢাকায় ঝিকুটের কেন্দ্রীয় পরিষদের কার্যালয়ে কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সদস্য সাইয়্যেদুল বাসারের প্রস্তাবে ও সাধারণ সদস্য শেখ রুপুর সমর্থনে তানিয়া ইসলাম প্রিয়াকে নারী পরিষদের প্রধান সমন্বয়ক হিসেবে উত্থাপন করা হয়।



এরপর ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের অনলাইন গ্রুপে পুলের মাধ্যমে প্রধান সমন্বয়ক হিসেবে একক সর্বোচ্চ সমর্থন আসে। ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে তাকে ১ মাসের জন্য নারী পরিষদের প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।  নারী পরিষদের অন্য সদস্যদের মধ্যে সমন্বয়ক হিসেবে আছেন যথাক্রমে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের শিক্ষার্থী তাহমিনা ইসলাম ও ইছাপুরা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইনতেশা হামজা।



ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম এ নারী পরিষদ অনুমোদন দেন। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ২০২২ পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ, স্থানীয় পরিষদ, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যদের সমন্বয়ে ১০০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। সাধারণ পরিষদের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল হক হাওলাদার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, শরীয়তপুর পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন, কনসার্নস অব ইমপ্রেস গ্রুপের সিএফও শহিদুল ইসলাম এফসিএমএ, লেখক ও সাংবাদিক কে.এন. ইসলাম বাবুল, মানবাধিকার কর্মী হুমায়ুন কবির সাগর, পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন আকাশ, শিক্ষক শাহানা আফরোজ, শিক্ষক মো. মোক্তার হোসেন, শিক্ষাবীদ ও সমাজসেবক মরতুজা আল আশরাফি, শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও আব্দুর রহিম তালুকদার প্রমুখ।



ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের কাছে তাদের চলমান কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি নিন্মে প্রদত্ত তথ্য প্রদান করেনঃ

১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ২. বিশ্বসাহিত্য কেন্দ্রে সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক সেমিনার ৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা ৪. ঝিকুটপত্র ম্যাগাজিন ৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল, যা দিয়ে মেধাবী মানুষ ও সংগঠকদের লেখা ও পাঠ অভ্যাস তৈরি। ৬. সংগঠন ও সংগঠকদের মাঝে দূরত্ব কমিয়ে আনার লক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতি কার্যক্রম ৭. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ৮. বিভিন্ন সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ । 

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

১ ঘন্টা ২১ মিনিট আগে