ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রোহিঙ্গাদের মুখে মিয়ানমার সেনার নির্যাতনের কথা শুনলেন আইসিসির প্রধান কৌঁসুলি

কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সে দেশের সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নে কথা শুনলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।


আজ বৃহস্পতিবার আইসিসির প্রধান কৌঁসুলির নেতৃত্বে একটি প্রতিনিধিদল উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা উপজেলার লম্বাশিয়া আশ্রয়শিবিরের ১ নম্বর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে ৯ ও ১২ নম্বর ক্যাম্পে যান তাঁরা।


কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের তথ্যানুসন্ধানের জন্য আশ্রয়শিবির পরিদর্শনে এসেছেন নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসির প্রধান কৌঁসুলির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।



লম্বাশিয়া আশ্রয়শিবিরে আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে দেখা করা রোহিঙ্গা প্রতিনিধিরা জানান, মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা কীভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়েছে, জাতিগত নিধন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও গণহত্যা চালানোসহ সর্বশেষ বাংলাদেশে কীভাবে পালিয়ে এসেছিল তার বর্ণনা শোনেন তাঁরা। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকজন নারী সদস্য উপস্থিত ছিলেন এবং তাঁরাও মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নারীদের অত্যাচার-নির্যাতন ও ধর্ষণের বিস্তারিত বিবরণ দেন।


এ ছাড়া প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান রোহিঙ্গাদের কাছ থেকে উখিয়ার আশ্রয়শিবিরের বর্তমান পরিস্থিতিও জানতে চেয়েছেন বলে জানান রোহিঙ্গা প্রতিনিধিরা। বিকেলে আইসিসি প্রতিনিধিদল কক্সবাজার ফিরে আসে।


রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবাইর জানান, ২০১৭ সালের ২৫ আগস্টের পর তাঁরা কীভাবে মিয়ানমার সেনাবাহিনীর কাছে অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তা তুলে ধরেছেন। তাঁরা সেখানে ১৩ জন উপস্থিত ছিলেন। আইসিসির প্রধান কৌঁসুলি পাঁচজনের সঙ্গে কথা বলেছেন। এরপর দুপুরে ৯ ও ১২ নম্বর ক্যাম্পেও কয়েকজনের কাছে নির্যাতন-নিপীড়নের বর্ণনা শোনেন।



কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ খালিদ হোসাইন সাংবাদিকদের বলেন, আইসিসির প্রধান কৌঁসুলি লম্বাশিয়া আশ্রয়শিবিরে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেছেন। এ সময় সেখানে অন্যদের যাতায়াত সীমিত রাখা হয়। পরে তিনি ১২ নম্বর ক্যাম্পে আরও কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেছেন। তবে সাক্ষাৎকারে রোহিঙ্গারা কী বলেছেন তা তাঁর জানা নেই বলে জানান।


এর আগে গতকাল (বুধবার) বিকেল পৌনে ৫টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান আইসিসির প্রধান কৌঁসুলি। এরপর শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন।


বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি, আশ্রয়শিবিরের পরিবেশ-পরিস্থিতি, রোহিঙ্গা সেবা ও খাদ্যসহায়তা নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের খাদ্যসহায়তা কমিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আইসিসির প্রধান কৌঁসুলি।


উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পরে আট লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে প্রক্রিয়া শুরু করে আইসিসি।

Tag
আরও খবর